১ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

কার্ড ব্লক করেও মিলল না লাভ, তিন মিনিটেই গায়েব ৭৫ হাজার টাকা

দায়ের হয়েছে মামলা, তবে টাকা আদৌ ফেরত মিলবে কিনা তা নিয়েই রয়েছে সন্দেহ
money fraud Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৭:৫৭

এবার জালিয়াতির শিকার উত্তরপাড়ার বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। ব্যাঙ্ক থেকে মাত্র তিন মিনিটেই গায়েব হল ৭৫ হাজার টাকা। দায়ের হয়েছে মামলা, তবে আদৌ টাকা ফেরত মিলবে কিনা তা নিয়েই রয়েছে সন্দেহ। ঠিক কী হয়েছিল সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? জানা গেছে, ইদানীং এটিএম কার্ড আপডেটের জন্য ফোন বা এসএমএস আসছে অনেকেরই কাছে। কোনও কোনও সময়ে আকর্ষণীয় উপহারের প্রলোভন দেখানো হচ্ছে তাতে। আবার কখনও কেওয়াইসি করানোর কথাও বলা হচ্ছে। তেমনই একটি এসএমএস এসেছিল সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের ফোনে।

এই এসএমএসটি এড়িয়ে যেতেই পারতেন তিনি। তা না করে বরং মেসেজ পাঠানো নম্বরে ফোন করে নিজের সর্বনাশ ডেকে এনেছেন উত্তরপাড়ার বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে তাঁর কাছে একটি মেসেজ আসে। তাতে বলা হয়েছিল, ফোনের সিম আপডেট করতে হবে নয়তো তা বন্ধ হয়ে যাবে। তাই আপডেট করাতে ওই নম্বরে পাল্টা ফোন করেন সোমনাথবাবু। সেই সময়েই অপর প্রান্তের ব্যক্তি বলেন, আপনি এখনই অনলাইনে ডেবিট কার্ড ব্যবহার করে কিছু টাকা রিচার্জ করুন নিজের ফোন নম্বরে।

আর এই রিচার্জটি করতে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। যার নাম ‘কেওয়াইসি কিউএস অ্যাপ’ (kyc qs app)। জালিয়াত চক্রের প্রতিনিধির কথা মতো সব নির্দেশ পালন করেন সোমনাথবাবু। কিন্তু রিচার্জ করার পরই তিনি নিজের ভুল বুঝতে পারেন। তবে ততক্ষণে এক মিনিট পার। আর সেই মুহূর্তেই তাঁর ফোনে মেসেজ আসে, তাঁর ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকা তোলা হয়েছে। মুহুর্তের মধ্যেই সব বুঝে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্লক করেন তিনি। তবে এতেও মেলেনি সুরাহা। তার মধ্যেই আরও দু’বার ২৫ হাজার টাকা করে তোলা হয়। অর্থাৎ মিনিট তিনেকের মধ্যে সোমনাথবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৭৫ হাজার টাকা তুলে নেওয়া হয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata