৫ অক্টোবর, ২০২৬
রাজ্য

বিরল রোগে আক্রান্ত শিশু, জন্মের ১৮ দিন পর শ্বাস নিল শিশু

শিশুকে নতুন জীবন দিল বি সি রায় শিশু হাসপাতালের বিশেষজ্ঞদের টিম
Child Nurse Bengali News
twitter.com/ranapix/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৪ অক্টোবর ২০২১ ১৬:২১

জন্মের পর শ্বাস করছে না শিশু। ফুসফুসটাই যে অকেজো। মারণ এ অসুখের নাম, কনজিনিটাল লোবার এমফিসেমা। চিকিৎসা বিজ্ঞান বলছে, প্রতি ৩০ হাজারে একজন মাত্র শিশু এমন ত্রুটিযুক্ত ফুসফুস নিয়ে ভূমিষ্ঠ হয়। কাজেই, এমন অসুখ সত্যিই বিরল। তাই দিশেহারা হয়ে পূর্ব মেদিনীপুরের বাজকুলের ১৮ দিনের শিশুকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরছিল পরিবার। বেসরকারি হাসপাতাল আশা দিলেও, হাতে নেই অত টাকা। এরপর ফুসফুসের মিডল লোব বাদ দিয়ে শিশুকে নতুন জীবন দিল বি সি রায় শিশু হাসপাতালের বিশেষজ্ঞদের টিম।

সম্পূর্ণ অস্ত্রোপচারে সময় লেগেছে দেড় ঘণ্টা। বি সি রায় হাসপাতালের অস্ত্রোপচার টিমে ছিলেন প্রফেসর বিদ্যুৎ দেবনাথ, শিশু শল্য চিকিৎসক ডা. সুজয় পাল, ডা. এস হালদার, অ্যানাস্থেটিস্ট ডা. ডি মিত্র, ডা. পি বরাই।

বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের শিশু শল্য বিভাগের চিকিৎসক ডা. সুজয় পাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "ফুসফুসের মূলত তিনটি লোব। কোনও একটির কাজ ব্যাহত হলেই ফুসফুসের স্বাভাবিক কাজ বন্ধ হয়ে যায়। এই শিশুটির ডানদিকের মাঝখানের অংশটিতে হাওয়া ঢুকছিল। কিন্তু বেরোতে পারছিল না। যার ফলে বেলুনের মতো শুধু ফুলতেই থাকছিল ফুসফুসটি। ডানদিকের অংশটি ক্রমশ বড় হতে হতে বাঁ দিকের অংশটিকে চেপে দিয়েছিল।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৬ জুন

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে কলকাতার মিমি চক্রবর্তী

Mimi shakib
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains