১০ নভেম্বর, ২০২৬
ভাইরাল

বন্যেরা বনেই সুন্দর, খাঁচায় নয়! বন্দী সিংহের সঙ্গে মহিলার ভিডিও দেখে ক্রুদ্ধ নেটপাড়া

মহিলা এবং তাঁর পোষ্য সিংহকে নিয়ে নিন্দার ঝড় সর্বত্র
Viral lion Bengali News
instagram.com/k4_khaleel
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৬:২৭

ছোটবেলা থেকেই আমরা পাখি পড়ার মত শুনে এবং বলে আসছি, 'বন্যেরা বনে সুন্দর'। কিন্তু এই প্রবাদ, আদৌ কি বাস্তবে প্রযুক্ত হয়? নাকি বাস্তব জীবনে চির উপেক্ষিত থেকেই কেবল বইয়ের পাতাতেই রাজ করে যায়? সম্প্রতি সামাজিক মাধ্যমে (Social Media) এই প্রবাদকেই ক্ষুন্ন হতে দেখল নেটিজেনরা। দেখা গেল, এক বন্দী সিংহের (Chained Lion) সামনে এক মহিলার উপস্থিতি, এবং খুব সম্ভবত বনের রাজাকে তিনি পোষ মানিয়েছেন। আর তাঁর এই আচরণেই ক্রুদ্ধ হয়েছেন ইন্টারনেট (Internet) ব্যবহারকারীর দল।

ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে একটি বন্দী সিংহের গায়ে, এক মহিলা সস্নেহে হাত বুলিয়ে যাচ্ছেন। এবং তার পেছনেই একটি খাঁচা, বলা বাহুল্য সেই খাঁচার বাইরে এবং ভেতরেও দুটি সিংহ আছে বন্দী অবস্থায়। এই দৃশ্য দেখেই চটেছে নেট দুনিয়া। তাঁদের বক্তব্য, যেখানে অন্যান্য মানুষ চেষ্টা করছেন পশু পাখি তথা প্রকৃতির সঙ্গে সম্প্রীতি যাপন করার, সেখানে আর একজন মানুষ হয়ে কি করে এই মহিলা বন্য পশুর 'বন্দী' দশাকে এভাবে প্রচার করতে পারেন?

বন্য পশুকে এইভাবে বন্দী করার পদ্ধতিতেই নেট দুনিয়া হয়েছেন সরব। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন মহিলাকে শাস্তি দেওয়া উচিত। কেউ বা বলেছেন, তাঁকেই বন্দী করে উচিত 'শিক্ষা' দিতে যাতে তিনিও এক বন্দী প্রাণীর হাহাকার উপলব্ধি করতে পারেন। কিন্তু মহিলা তাঁর জায়গায় নির্বিকার। দিব্যি সন্তান স্নেহে অন্যান্য গৃহপালিত পশুর মতই পালন করছেন বনের রাজাকে। সমালোচিত হয়ে তাঁর প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured