১৭ নভেম্বর, ২০২৬
ভাইরাল

অঙ্ক কি কঠিন! চিনা ভাই বোনের মজার কীর্তিতে হাসির জোয়ার নেট দুনিয়ায়

বোনকে অঙ্ক শেখাতে গিয়ে নাজেহাল দাদা, মায়ের থেকে তকমা পেল 'ব্যর্থ' শিক্ষকের
China viral kid Bengali News
instagram.com/mustsharenews
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ৮:৩৮

'অঙ্ক কি কঠিন!' যেকোনও মানুষকেই যদি তাঁর দুঃস্বপ্নের কথা জিজ্ঞেস করা হয়, এক বাক্যেই সেই উত্তর হবে, অঙ্ক পরীক্ষায় বসা। বয়স পেরিয়ে গেলেও, অঙ্কভীতি যেন কাটতেই চায় না। আবার এমন মানুষও আছেন যাঁরা অঙ্কে 'জিনিয়াস'। তাঁদের কাছে অঙ্ক 'জল-ভাত'! কিন্তু আজ এমন এক চিনা ভাই বোনের ভিডিওর (Viral Video) কথা আপনাদের সঙ্গে ভাগ করা হবে, আপনি অঙ্ক-প্রেমী হন বা না হন, সেই ভিডিওটি দেখলে আপনি হাসবেন তো বটেই, এবং ভেতর ভেতর অসহায়তাও উপলব্ধি করতে পারেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই চিনা বাচ্চা, অসহায়ের মত কেঁদে চলেছে। সঙ্গে রয়েছেন তাঁদের মা।

আপনারা হয়ত ভাবছেন, কি এমন হল, যেখানে দুটি শিশু কাঁদলেও সেই ভিডিওটি হাসির হতে পারে! আসলে সেখানেই মজা! ভিডিওটিতে এক চিনা দাদা, তার বোনকে অঙ্ক শেখাচ্ছে। কিন্তু হঠাৎ ঘটল 'অঘটন'। তৈরি হল 'মতবিরোধ'। আর ঠিক এই 'গুরুতর' ঘটনাকে কেন্দ্র করে হেসে উঠলেন নেটিজেনরা (Netizen)।

দাদা বোনকে ত্রিভুজ (Triangle) শনাক্তকরণ করাচ্ছিলেন। দাদা ত্রিভুজের তিনটি বাহু বোনকে শেখালেও, বোন ত্রিভুজের দুটো বাহু আছে এমন বক্তব্য নিয়েই অনড়। বোনকে সঠিক তথ্য শেখাতে না পেরে ভেঙে পড়ে দাদা। এবং এই মুহূর্তে তাঁরা দুজনেই শুরু করেন কান্নাকাটি।

তাঁদের মায়ের উপস্থিতিও লক্ষ্য করা যায়, তিনি দাদার উদ্দেশ্যে বলেছেন, এমন ভেঙে পড়লে তিনি নাকি কখনওই শিক্ষক হতে পারবেন না। এদিকে ছোট্ট ছেলেটিও মাকে বোঝাতে অক্ষম তাঁর ভেঙে পড়ার কারণ। সামাজিক মাধ্যমে (Social Media) তাঁদের এই ভিডিও ঘিরে নেট মহলে উঠেছে হাসির জোয়ার। ভিডিওটি ইতিমধ্যে এক কোটির ওপর মানুষ দেখে ফেলেছেন, এবং শুধু তাই নয়, অনেকেই নিজের সঙ্গে মেলাতে পেরেছেন ভাই বোনের এই মিষ্টি মধুর মুহূর্তকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster