৩১ অক্টোবর, ২০২৬
ভ্রমণ

কলকাতায় আরমান মালিকের স্টেজ শো! টিকিট বুক করুন এক্ষুনি

আগামী ২০ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে আরমান মালিকের সঙ্গীতানুষ্ঠান
Armaan Malik Bengali News
instagram.com/armaanmalik
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ২১:৪৯

রোম্যান্টিক মেলোডিয়াস গান কার না শুনতে ভালো লাগে! আর গায়কের গলা যদি গানের প্রত্যেকটা শব্দকে আরও জীবন্ত করে তোলে, তখন সেই গানকে ভীষণ পরিমাণে ব্যক্তিগত মনে হয়। এই সময়কার কনিষ্ঠ গায়ক (Youngest Singer) হিসেবে আরমান মালিক (Armaan Malik), ঠিক এমন করেই হয়ে উঠেছেন ভারতীয় সঙ্গীতপ্রেমীদের কাছে গান শোনার অন্যতম ভিত। আগামী ২০ নভেম্বর তিলোত্তমার বুকে পা রাখছেন তিনি। মাত্র ৯৯৯ টাকার বিনিময় ভালো লাগার গানে জমজমাট হয়ে উঠবে আপনার রবিবাসরীয় আমেজ।

১৯৯৫ সালের ২২ জুলাই, মহারাষ্ট্রে জন্ম হয় একালের কনিষ্ঠ 'মিউজিক সেন্সেশন' (Music Sensation) আরমান মালিকের। মাত্র চার বছর বয়স থেকে শুরু করেছেন গানের তালিম নেওয়া। বলিউডের 'ওয়াজা তুম হো' (Wajah Tum ho) , 'কৌন তুঝে' (Kaun Tujhe), 'মে রাহু ইয়া না রাহু' (Main Rahoon Ya Na Rahoon)র মত গানে আরমানের কণ্ঠে যেকোনও মানুষের মধ্যে উথাল পাথাল হয়েছে। প্রেমে না পড়া ছেলেটি বা মেয়েটিও বোধ হয় আরমানের কন্ঠে মোহিত হয়ে নতুন করে প্রেমে পড়তে চেয়েছেন। তাঁর গান একবার শুনলে, বারবার শুনে যেতে ইচ্ছে হয়। একঘেয়ে তো মোটেই লাগে না, উপরন্তু কানের তথা মনের আরাম লাগে। মিষ্টি হাসি এবং মিষ্টি সুরে কলকাতাকে আচ্ছন্ন করতে আরমান খুব শীঘ্রই আসতে চলেছেন মহানগরীর বুকে। ২০ নভেম্বর রবিবার, সন্ধ্যে ৭টা থেকে শুরু হবে এই অনুষ্ঠানটি কলকাতার ওয়েস্টসাইড প্যাভিলিয়নে (Westside Pavilion)।

শুধু কলকাতাই নয়, ভারতের বিভিন্ন প্রান্তে আরমানের সুরে মোহিত হবেন শ্রোতারা। ১৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর চলবে বিভিন্ন রাজ্যে তাঁর অনুষ্ঠান। টিকিট কাটার জন্য 'বুক মাই শো'র (Book My Show) সাহায্য নিতে হবে। মনে রাখতে হবে টিকিট একবার কাটা হয়ে গেলে তা আর পরবর্তীতে বাতিল করা যাবে না। অনুষ্ঠান চলাকালীন মেনে চলতে হবে কোভিড বিধি। অনুষ্ঠান শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে যথা স্থানে পৌঁছতে হবে। কোনও কারণে অসুস্থ বোধ করলে কিন্তু টিকিট না কাটাই শ্রেয় হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured