৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি

পাস‌ওয়ার্ড শেয়ার করলেই অতিরিক্ত টাকা নেবে নেটফ্লিক্স, চালু হল নতুন নিয়ম

নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যানের সদস্যরা দুইজন পর্যন্ত সাব-অ্যাকাউন্ট যোগ করতে পারবেন
Netflix on tv Bengali News
https://unsplash.com/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৫:৪৬

নতুন জেনারেশনের বিনোদনের গন্ডী ক্রমশ টেক নির্ভর হয়ে পড়ছে। 'নেটফ্লিক্স এন্ড চিল' কথাটি শোনেননি এমন মানুষ হয়তো খুব‌ই কম হবেন। নেটফ্লিক্স ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এমন আছেন যারা নিজেরা সাবস্ক্রিপশন নেননি। অনেকে সিঙ্গেল সাবক্রিপশন প্যাক নিয়ে অনেকের সঙ্গে শেয়ার করেন। ফলে একটি অ্যাকাউন্টেই অনেকেই বিভিন্ন কন্টেন্ট দেখার সুবিধা পান। যদিও এই সুবিধা আর পাওয়া যাবে না, এমনটাই জানিয়েছে নেটফ্লিক্স। দীর্ঘ কয়েক বছর ধরে ডেটা অ্যানালিসিসের পর নেটফ্লিক্সের আধিকারিকরা দেখেছেন পরিবারের সদস্য নয় এমন অনেকের সঙ্গেই আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করছেন ব্যবহারকারীরা।

এই বিষয়ে নেটফ্লিক্সের তরফে সম্প্রতি জানানো হয়েছে, "পরিবারের কারোর সঙ্গে আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করলে কোনও সমস্যা নেই। কিন্তু বাইরের কারোর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা যাবে না এবং তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" Netflix এর তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "আমরা সেই সব মানুষদের খুব পছন্দ করি যাঁরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। তাই আমরা যখনই নতুন কোনও ফিচার বা আপডেট নিয়ে আসি তখন সাধারণ মানুষের কথা ভেবেই নিয়ে আসি। যে ফিচারগুলি সাধারণ মানুষের কাজে লাগবে সেগুলিই আমরা লঞ্চ করি। এবং তাঁদের সাবক্রিপশনের অর্থ টিভি এবং ফিল্মের জন্য ব্যবহার করি।"

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও ব্যবহারকারী তাঁদের পরিবারের সদস্যদের বাইরে অন্য কারোর সঙ্গে তাঁদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করে তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে। পোস্টে উল্লেখ করা হয়েছে, Netflix এই সমস্যা রোধে দুটি বৈশিষ্ট্য যুক্ত করছে - প্রথমটি হল 'অতিরিক্ত সদস্য যোগ করুন' এবং 'নতুন অ্যাকাউন্টে প্রোফাইল স্থানান্তর করুন'। নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যানের সদস্যরা দুইজন পর্যন্ত সাব-অ্যাকাউন্ট যোগ করতে পারবেন যারা পরিবারের সদস্য নয়। এইসব সাব অ্যাকাউন্টের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের শেষ পর্যন্ত মোট ২২১.৮ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল নেটফ্লিক্সের। অন্যদিকে চলতি বছরের প্রথম তিনমাসে পুরো বিষয়টি যেদিকে এগোচ্ছে তাতে নেটফ্লিক্স আমাজন প্রাইম, ডিজনি, হটস্টার, সোনি লাইভের থেকে বেশ পিছিয়ে রয়েছে। নেটফ্লিক্স জানাচ্ছে, ভারতে অনেকটাই কম আয় হচ্ছে তাদের। আর এর মূল কারণ হল সাবস্ক্রিপশন শেয়ার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding