১০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি

ইনস্টাগ্রামে NFT লঞ্চ করতে চলেছে মেটা, শীঘ্রই উপলব্ধ হবে ফেসবুকেও

NFT হল একটি আর্থিক নিরাপত্তা যা একটি ব্লকচেইনে সংরক্ষিত ডিজিটাল ডেটার সমন্বয়
social media phone Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ মে ২০২২
শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৬:২২

META র ম্যানেজিং ডিরেক্টর মার্ক জুকারবার্গ একটি বিজ্ঞপ্তি মারফত জানিয়েছে যে তাঁর কোম্পানি এই সপ্তাহ থেকে ইনস্টাগ্রামে ডিজিটাল সংগ্রহযোগ্য বা non fungible tokens (এনএফটি) পরীক্ষা করা শুরু করতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, NFT হল একটি আর্থিক নিরাপত্তা যা একটি ব্লকচেইনে সংরক্ষিত ডিজিটাল ডেটার সমন্বয়। NFT তে সাধারণত ছবি, ভিডিও এবং অডিওর মতো ডিজিটাল ফাইলের রেফারেন্স থাকে। বিশ্বব্যাপী NFT বাজারে মন্দাজনিত কারণে META আওতায় থাকা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই ডিজিটালাইজেশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জুকারবার্গ নিশ্চিত করেছেন যে ইনস্টাগ্রামের সাথে এনএফটি পরীক্ষা শুরু করবে এবং খুব শীঘ্রই ফেসবুকেও একই কার্যকারিতা শুরু হবে। জুকারবার্গ আর‌ও ঘোষণা করেছেন যে এনএফটিগুলি ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাবে যাতে ব্যবহারকারীরা সহজেই এই সুবিধা উপভোগ করতে পারবেন। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ভিডিও মারফত বার্তা দিয়েছেন যে NFT গুলো মার্কিন নেটিজেনদের ছোট গোষ্ঠীগুলির ইনস্টাগ্রাম ফিড, স্টোরি এবং মেসেজে দেখা যাবে। তিনি আরও উল্লেখ করেছেন যে সেখানে এনএফটি-এর নির্মাতা এবং মালিকের নামের বিশদ বিবরণ‌ও প্রদর্শিত হবে। মোসেরির কথায়, "মুষ্টিমেয় মার্কিন নির্মাতা এবং সংগ্রাহকরা ইনস্টাগ্রামে এনএফটি শেয়ার করতে সক্ষম হবেন।" তিনি আরও জানান, "ইনস্টাগ্রামে একটি ডিজিটাল সংগ্রহযোগ্য পোস্ট বা শেয়ার করার জন্য কোনও ফি লাগবে না।"

ওই এক‌ই ভিডিওর মাধ্যমে মোসেরি আরও জানিয়েছেন, NFTs, ব্লকচেইন প্রযুক্তি এবং Web3 বিশ্বাস এবং ক্ষমতা বিতরণ করতে ব্যপকভাবে ব্যবহার করা যেতে পারে। মোসেরির মতে, এনএফটি ইনস্টাগ্রাম প্রযুক্তিকে আরও জনপ্রিয় করে তুলতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য, NonFungible নামক একটি ওয়েবসাই অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে, NFT র সেল ৯২% কমেছে। গতবছরের সেপ্টেম্বরে যেখানে ২২৫,০০০ ছিল সেখানে কেবল এই সপ্তাহেই, NFT-এর বিক্রয় দৈনিক গড়ে প্রায় ১৯,০০০-এ নেমে এসেছে, এটি শোচনীয় তো বটেই, পাশাপাশি চিন্তার‌ও বিষয়। আর সেইজন্যেই আশা করা হচ্ছে, ইনস্টাগ্রামের মতো একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম NFT র অবস্থান, খানিক পরিবর্তন আনতে সক্ষম হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured