১০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি

মানসিক স্বাস্থ্যের উপর ‘মিশ্র’ প্রভাব ফেলে এই সোশ্যাল মিডিয়া, সমীক্ষায় জানাল ইন্সটাগ্রাম

প্রতি তিনজন মহিলা ব্যাবহারকারীর মধ্যে একজন মানসিক অবসাদের শিকার
Instagram logo Bengali News
~ Twitter@Instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪১

ইন্সটাগ্রামে রিল থেকে শর্টস, টিকটক নিষিদ্ধ হওয়ার পর এতেই মেতেছে ভারতীয় যুবসমাজের একটি বড় অংশ। তবে শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বেরই একটি নির্দিষ্ট বয়সের তরুন-তরুণীদের কাছে বেশ জনপ্রিয় ফেসবুক মালিকাধিন ইন্সটাগ্রাম অ্যাপটি। তবে এবার সেই অ্যাপেরই আভ্যন্তরীণ গবেষকরা প্রকাশ করলেন এক অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। জানালেন, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব বিস্তার করতে পারে এই অ্যাপ। ওয়াল স্ট্রিট জার্নাল নামক এক আন্তর্জাতিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে গোপনীয় এই তথ্য। যদিও ফেসবুক কর্তৃপক্ষ এবিষয়ে এখনও মুখ খোলেনি। তবে ইন্সটাগ্রামের সাফাই, বিরূপ নয়, মানুষের জীবনে ‘মিশ্র’ প্রভাব ফেলে এই অ্যাপ।

রিপোর্টে দেখা গেছে, অ্যাপটি ব্যাবহারকারী নারীদের প্রতি তিনজনের একজন শারীরিক গঠন সংক্রান্ত মানসিক অবসাদের শিকার। শুধু তাই নয়, খোদ কিশোর-কিশোরীদেরই একাংশ দাবী করেছে, ইন্সটাগ্রাম তাঁদের উদ্বেগ এবং মানসিক অবসাদ বাড়ানোর জন্য অনেকাংশে দায়ী। অ্যাপটিতে মানুষের বিলাসবহুল জীবনযাপন দেখে নিজেদের তুচ্ছ মনে করেন অনেকেই। ফলে অনেক ক্ষেত্রেই কাজ করার উৎসাহ এবং উদ্দীপনা হারান বড় সংখ্যক অ্যাপ ব্যবহারকারীরা।

যদিও এই অভিযোগকে নস্যাৎ করে ইন্সটাগ্রামের নিজেদের স্বপক্ষে যুক্তি, এই অ্যাপ মানুষের উপর মিশ্র প্রভাব সৃষ্টি করে। এবং সম্পূর্ণটাই নির্ভর করে ব্যবহারকারীর মানসিক পরিস্থিতির উপর। ইন্সটাগ্রাম দাবী করেছে, এমন অনেক ব্যবহারকারী আছেন যাঁরা বলেন, এই অ্যাপ তাঁদের জীবনে অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেছে। অনেকে বলেন, তাঁদের জীবনে কোনও প্রভাবই ফেলে না ইন্সটাগ্রাম। তবে যারা ইতিমধ্যেই মানসিক অবসাদে জর্জরিত, তাঁদের জন্য কখনো কখনো কুফলদায়ক হয় এই অ্যাপটি। ইন্সটাগ্রামের ঋণাত্মক প্রভাব সম্বন্ধে অ্যাপ কর্তৃপক্ষের মত, সমগ্র বিশ্ব জুড়েই সামাজিক তুলনা এবং তাকে কেন্দ্র করে অবসাদ আছে। সোশ্যাল মিডিয়াও তার ব্যতিক্রম নয়।

তবে এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছে এই অ্যাপ। এর আগে শিশুদের জন্য আলাদা করে একটি ইন্সটাগ্রাম অ্যাপ বানানোর পক্ষে সওয়াল করেছিলেন অ্যাপ নির্মাতারা। সে সময়ে নতুন অ্যাপের বিরোধিতা করেন একাধিক আমেরিকান অ্যাটর্নি এবং উকিল মণ্ডলী। তাঁদের দাবী ছিল, এতো কম বয়সীদের জন্য এমন একটি অ্যাপ হওয়া কখনই যুক্তিসঙ্গত নয়। এতে শিশুদের শারীরিক, মানসিক সর্বোপরি আবেগের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured