২৪ অক্টোবর, ২০২৬
লাইফস্টাইল

এবার পুজোয় সাজবেন কীভাবে? কোন তারকার সাজ রয়েছে ট্রেন্ডিংয়ে?

রইল কিছু 'ট্রেন্ডিং' ফ্যাশনের খোঁজ

'পুজোর গন্ধ' প্রায় চলেই এসেছে! কিন্তু কেমন সাজলে হয়ে উঠবেন মধ্যমণি, এই ভাবনায় যথারীতি ঘুম উড়ছে বঙ্গ তনয়াদের। আজ পরিদর্শকের পাতায় থাকল এমন কিছু ফ্যাশন টিপস, যা আপনাকে আলিয়া হোক বা মিমি, রুপোলি পর্দার 'ডিভা'দের সঙ্গেও পাল্লা দিতে বাধ্য করবে।

আলিয়া ভাট - এই পুজোয় যে 'ট্রেন্ডিং লুক' ছাড়া সাজ সম্পূর্ন হবেই না, তার কথাই প্রথমে বলা যাক। আলিয়া ভাট (Alia Bhatt), 'রকি ঔর রানী কী প্রেম কাহানী'তে (Rocky Aur Rani Ki Prem Kahani) নজর কেড়েছে যাঁর 'লুক'। স্লিভলেস ব্লাউজ, হালকা জর্জেট শাড়ি, কালো ছোট্ট টিপ এবং অবশ্যই 'ঝুমকা', পুজোর ভিড়ে আলিয়া ভাট হয়ে উঠতে আপনাকে আটকায় কে!

ইমন চক্রবর্তী - গায়িকা হয়েও তিনি যে নায়িকাদের মতই তাঁর 'ফ্যাশন সেন্স' এর জন্য সর্বদা লাইমলাইটে থাকেন, তা আর বলতে বাকি রাখে না। ইমন চক্রবর্তী (Iman Chakraborty) যে কোনও পোশাকেই সাবলীল। শাড়ি হোক বা ওয়েস্টার্ন, সকল ধরনের পোশাক পরতে পছন্দ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। বেশ কিছুদিন আগে ইমনের ধুতি এবং পাঞ্জাবি পরা ছবি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। ধুতি যে শুধু ছেলেদের পোশাকেই সীমাবদ্ধ নেই তা প্রমাণ করেছেন স্বস্তিকা মুখার্জী থেকে ইমন চক্রবর্তী। তাই আপনার মধ্যে যদি যথাযথ আত্মবিশ্বাস থাকে, এই পুজোয় ধুতিতেই আপনি হয়ে উঠতে পারেন "শো'জ টপার"।

কৃতি শ্যানোন - অনেক পোশাকই আসে যায়, কিন্তু ফ্লোরাল প্রিন্টের পোশাক ট্রেন্ডে থাকবে না, তা হয় না। নবমীর রাতে অভিনেত্রী কৃতি শ্যানোনের (Kriti Samon) মত পরতে পারেন হালকা ছিমছাম ফ্লোরাল প্রিন্টের ওয়ান পিস। দশমীর বিষন্নতার মাঝেও আপনার এই 'লুক' অন্যদের মাঝে দৃষ্টান্ত হয়ে উঠবে।

মিমি চক্রবর্তী - ফ্লোরাল প্রিন্টের ওয়ান পিসই নয়, আপনার আলমারিতে পুজোর জন্য একটি ফ্লোরাল প্রিন্টের শাড়িও বরাদ্দ রাখুন। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) মত হলুদ অথবা গোলাপী ফ্লোরাল প্রিন্টের শাড়ির সঙ্গে, একেবারে হালকা প্রসাধনে সেজে উঠুন পুজোর একটি দিন।

কিয়ারা আডবাণী - কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'শেরশাহ' (Shershaah) ছবিটি বেশ কয়েক বছর আগের হলেও, সেই ছবিতে কিয়ারার যে লুক ছিল, তা আজও পুরনো হয়নি। অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে এই সাজটি 'রিক্রিয়েট' করে থাকেন। বেশ হালকা রঙের একটি চুড়িদার, ছোট্ট একটি টিপ, এবং কানে ছোট্ট অক্সিডাইজড দুলে, সকলের নজরে আপনি আসতে বাধ্য।

স্বস্তিকা মুখার্জী- 'ফ্যাশন' নিয়ে কথা হচ্ছে, অথচ তিনি বাদ যাবেন এমনটা হয় না। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর (Swastika Mukherjee) 'ফ্যাশন সেন্স' ও আমাদের চিরকাল মুগ্ধ করে আসছে। যাঁদের ছোট চুল, অথচ কী স্টাইল করবেন বুঝে উঠতে পারেন না, এবং অন্যান্যদের বড় চুলের মাঝে নিজেকে বেমানান মনে হয়, তাঁরা স্বস্তিকার মত এই ধরনের ওয়ান পিসে সেজে উঠতে পারেন। তখন দেখবেন, সকলের নজর কার দিকে থাকে!

সর্বোপরি, যে ফ্যাশনই ট্রেন্ডে থাকুক না কেন, আত্মবিশ্বাস এবং মুখের হাসিই সবার আগে যেন হয়ে ওঠে আপনার বিশেষ অলঙ্কার। এই দুটি জিনিস আপনার মধ্যে উপস্থিত থাকলে, যেকোনও পোশাকেই আপনি হয়ে উঠবেন সকলের মাঝে সেরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
১০ অক্টোবর

ঘরোয়া উপায়ে রেহাই মিলতে পারে ফোসকার জ্বালা থেকে

New shoe
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৫ অক্টোবর

একটি সঠিক হেয়ারকাট আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বে বদল আনতে পারে

Haircut 1
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita