৭ নভেম্বর, ২০২৬
লাইফস্টাইল

দীপিকার মত 'টাইট বান'? নাকি শর্ট হেয়ার? এবার দুর্গাপুজো কিংবা দীপাবলিতে 'ফ্যাশন' কী?

নায়িকাদের মত কেশসজ্জায় সেজে উঠুন পুজোর দিনগুলিতে

পছন্দের পোশাকের সঙ্গে কেমন কেশসজ্জা করা যায়, এ ভাবনা চিরন্তন! পুজোর সময় সেই ভাবনা যেন আরও মাথাচাড়া দিয়ে ওঠে। অনেকেই আবার অনুসরণ করেন প্রিয় তারকাকে। নায়িকাদের অন্দরমহলে নজর রাখলেই দেখা যাচ্ছে, ওয়েস্টার্ন হোক বা শাড়ি, কেশসজ্জায় অনেকেই বেছে নিচ্ছেন 'টাইট বান'কে। অর্থাৎ গোদা বাংলায় যাকে বলে খোঁপা! আবার অনেক অভিনেত্রীই বেছে নিচ্ছেন 'শর্ট হেয়ার'। এই দ্বৈরথে কে হবে আপনার সঙ্গী, তা বুঝে নিতে হবে আপনাকেই।

দীপিকা পাডুকোন - এই মুহূর্তে তাঁর 'স্টাইল স্টেটমেন্ট' নিয়ে চর্চা বেশ তুঙ্গে। দীপিকা পাডুকোনকে (Deepika Padukone) এখন যেকোনও পোশাকের সঙ্গেই 'টাইট বান' করতে দেখা যাচ্ছে। শাড়ির সঙ্গে খোঁপা যেন হয়ে উঠেছে 'মাস্তানি'র 'সিগনেচার স্টাইল'। পুজোয় শাড়ির সঙ্গে, আপনি অনায়াসেই অনুসরণ করতে পারেন দীপিকার এই কেশসজ্জাকে।

কৃতি শ্যানন - বড় চুলের পরিচর্যার অভাবে অনেকেই পছন্দ করছেন ছোট চুল রাখাকে। কিন্তু পছন্দের পোশাক পরিধান করার পর ছোট চুলে কীভাবে কেশসজ্জা করা যায় সে নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। এই ক্ষেত্রে আপনি অনুসরণ করতে পারেন কৃতি শ্যাননকে (Kriti Sanon)। 'ভেড়িয়া' ছবিতে তাঁর 'হেয়ার স্টাইল' বেশ নজর কেড়েছিল। কৃতির মতই চুল ছোট করে, সামনের দিকটা লকস করে কাটতে পারেন। পুজোর সময় এই ধরনের কেশসজ্জা, আপনাকে সকলের মাঝে আলাদা করে তুলবে।

জাহ্নবী কাপুর - যাঁরা বেশি বড় চুল বা ছোট চুল না রেখে, মাঝামাঝি চুল রাখতে পছন্দ করেন, তাঁরা শ্রীদেবী-তনয়া জাহ্নবী কাপুরের (Jahnvi Kapoor) মত চুলের সজ্জা বেছে নিতে পারেন। শাড়ি বা ওয়েস্টার্ন যেকোনও পোশাকের সঙ্গেই, চুলকে হালকা হেয়ার স্প্রে দিয়ে, ব্লো ডায়ারের সাহায্যে 'ওয়েভি' করে তুলুন। আর যাঁদের জন্মগত ঢেউ খেলানো চুল, তাঁদের তো সোনায় সোহাগা! মাঝারি চুলের ওপর ঢেউ খেলানো আমেজ, বেশ নজর কাড়া।

কঙ্গনা রানাওয়াত - অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) মত আপনার চুল কোঁকড়ানো? সহজে করতে পারেন না কোনও 'স্টাইল'? চিন্তা নেই, এই 'ব্যতিক্রম'কেই করে তুলুন আপনার ওস্তাদের মার! ভালো করে শ্যাম্পু এবং ডিপ কন্ডিশনিং করলে চুলের ভলিউম বাড়বে। ওয়ান পিস বা শাড়ির সঙ্গে চুল খোলা রেখেই কঙ্গনার মত হয়ে উঠতে পারেন ভিড়ের মাঝে মধ্যমণি।

কিয়ারা আডবাণী - শাড়ি নয়, ওয়েস্টার্ন পরছেন! এদিকে চুল খোলা রাখলে ভয় হয় রুক্ষ হয়ে যাওয়ার! চিন্তা নেই! খোঁপাকেই করতে পারেন আপনার 'মুশকিল আসান'! কিয়ারা আডবাণীর (Kiara Advani) মত ওয়েস্টার্ন পোশাকেও 'টাইট বান' করে তুলতে পারে আপনাকে সবার মাঝে 'স্টাইল আইকন'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
১০ অক্টোবর

ঘরোয়া উপায়ে রেহাই মিলতে পারে ফোসকার জ্বালা থেকে

New shoe
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৫ অক্টোবর

একটি সঠিক হেয়ারকাট আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বে বদল আনতে পারে

Haircut 1