৭ নভেম্বর, ২০২৬
লাইফস্টাইল

Republic Day 2023: তেরঙায় সাজিয়ে তুলুন আপনার কর্মক্ষেত্র, চমকে দিন সহকর্মীদের

এই বছর উদযাপিত হবে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস
Republic day parade Bengali News
unsplash.com
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৬:৩৭

ক্যালেন্ডারের হিসেবে তখন ১৯৫০ সাল। সেই বছরের ২৬ জানুয়ারি কার্যকর হয় ভারতীয় সংবিধান। সংবিধানে ভারতকে স্বাধীন, গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা হয়। সেইদিন থেকে উদযাপিত হতে থাকে প্রজাতন্ত্র দিবস (Republic Day)। এই বছর ভারতের প্রজাতন্ত্রের ৭৪ তম উদযাপন। বিশ্ববোধ, তথা মানবচেতনা জাগ্রত করার এক আনুষ্ঠানিক দিন। সকলেই এই দিনটি নিজের মত করে উদযাপন করে থাকেন। আপনি আপনার কর্মক্ষেত্রে যতই ব্যস্ত থাকুন না কেন, সহকর্মীদের সঙ্গে আপনি খুব সহজভাবেই এই দিনটি পালন করতে পারবেন সামান্য কিছু উপকরণের উপস্থিতিতে।

টেবিল ফ্ল্যাগ- বসের অফিস ডেস্কের সামনে হোক বা সহকর্মীদের ডেস্কের সামনে, একটি ফ্ল্যাগ কর্পোরেশনের ভারতীয় টেবিল পতাকার (Flag Corporation Indian Table Flag) ছোট্ট আদল যদি রেখে দেন, আপনার প্রতি তাঁদের দৃষ্টিও যেমন সুগম হবে, তেমনই এক আদর্শ নাগরিক হিসেবে আপনার দেশের প্রতি কর্তব্য পালন করা হবে। ভারতে টেবিল ফ্ল্যাগের মূল্য ৮৫৪ টাকা।

তেরঙা ড্রিমক্যাচার- 'ড্রিমক্যাচার' (Dream Catcher) নামটি কতটা সার্থক তা নিয়ে প্রশ্ন থাকলেও, এটি কিন্তু অন্দরমহলের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই খুব অনায়াসেই আপনি তেরঙা ড্রিমক্যাচার দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার অফিসের কক্ষগুলিকেও। ভারতে এগুলির ক্রয়মূল্য ৩২৫ টাকা।

তেরঙা বেলুন - যেকোনও অনুষ্ঠানেই অন্দরমহল সজ্জার জন্য বেলুন এক অন্যতম প্রধান উপকরণ। প্রজাতন্ত্র দিবসের দিনেও ভারতীয় পতাকার তিন রঙের সঙ্গে মিলিয়ে, বেলুন দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার অফিসের চারিদিক। অনলাইনে 'বুক মাই বেলুন' (Book My Balloons) থেকে ২৩৯ টাকায় এই বেলুনগুলি কিনতে পারবেন।

তেরঙা ফুলের মালা - ফুল বা ফুলের তৈরি মালা ঘরসজ্জার অন্যতম প্রাণকেন্দ্র। সুতরাং প্রজাতন্ত্র দিবসের মত বিশেষ দিনেও, ফুলের সানিধ্য থেকে আপনার কর্মক্ষেত্রটিকে বঞ্চিত করবার কোনও প্রশ্নই ওঠে না। তাই দেরি না করে জোগাড় করে ফেলুন তিন রঙের ফুলের মালা। সমস্যা হলে সাহায্য নিতে পারেন অনলাইন বুকিংয়ের। মাত্র ৩৫০ টাকায় পেয়ে যাবেন প্লাস্টিকের তেরঙা ফুলের মালা, যা দিয়ে আপনি সকল দেশাত্মবোধ অনুষ্ঠানেই ঘর সাজিয়ে তুলতে পারবেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
১০ অক্টোবর

ঘরোয়া উপায়ে রেহাই মিলতে পারে ফোসকার জ্বালা থেকে

New shoe
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৫ অক্টোবর

একটি সঠিক হেয়ারকাট আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বে বদল আনতে পারে

Haircut 1