৭ নভেম্বর, ২০২৬
লাইফস্টাইল

সাধারণ নারকেল তেলেই 'দিওয়ানি' বানান দীপিকা? তাঁর স্বাস্থ্যকর চুলের রহস্য কি, জেনে নিন

রুক্ষ, শুষ্ক চুলের যত্ন কিভাবে নেবেন, পরামর্শ পান 'পিকু' দীপিকা পাডুকোনের থেকে
Deepika Padukone Bengali News
Facebook @DeepikaPadukone
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ৭ অক্টোবর ২০২২ ১২:৫৮

'চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা', দীপিকা পাডুকোনের (Deepika Padukone) ঝলমলে কেশসজ্জা কিন্তু বারবার মনে করিয়ে দেয় আমাদের, জীবনানন্দ দাশের এই উক্তি! বলিউডের বিভিন্ন তারকার কোনও একটি নির্দিষ্ট আদল আমাদের মনে ধরে! কিন্তু বলিউডের সম্রাজ্ঞী দীপিকা (Bollywood Actress), তিনি যেন সকল রূপেই সেরা হয়ে ওঠেন। তাঁর নজরকাড়া উপস্থিতি, এবং প্রতি সাজেই তাঁর স্বতন্ত্রতা আলাদা ভাবে 'স্টাইল স্টেটমেন্ট' (Style Statement) হয়ে ওঠে। সবচেয়ে নজর কাড়ে তাঁর চুল। বিভিন্ন রকম চুল নিয়ে 'এক্সপেরিমেন্ট' (Experiment) করেন অভিনেত্রী। অনুগামীরা যারপরনাই উদগ্রীব হন এই স্বাস্থ্যবান চুলের রহস্য উদঘাটনের জন্য। এবার সামনে এল দীপিকার উজ্জ্বল চুলের রহস্য। বিশেষ কোনও পরিচর্যা নয়, বরং সাধারণ নারকেল তেলই তাঁর সুন্দর চুলের রসদ। স্বয়ং দীপিকা নয়। বরং সর্বভারতীয় সংবাদমাধ্যম বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনের ভিত্তিতেই এই তথ্য।

ভারতীয় প্রচলিত সংস্কৃতিতে চুলের যত্ন নিতে, নারকেল তেলের ব্যবহার বহুলভাবে সমাদৃত। ভারতীয় মায়েরা চুলের যত্নের পরামর্শে এই তেলকেই সবকিছুর আগে রাখতে চান। দীপিকাও সেই প্রথায় অনড়। তিনিও উপলব্ধি করেছেন, দামী জায়গায় চুলের পরিচর্যার তুলনায়, ঘরোয়া নারকেল তেল দিয়ে চুলের পরিচর্যা যেমন উপকারী, তেমনই অবশ্যই সস্তায় পুষ্টিকর।

নারকেল তেল দিয়ে পরিচর্যার জন্য যে ধাপগুলি মেনে চলতে হবে, সেগুলি হল,

• প্রথমেই জল দিয়ে স্প্রে করে সমগ্র চুল ভিজিয়ে নিতে হবে।

•ভেজা চুলের প্রতি অংশে সমানভাবে নারকেল তেল মালিশ করতে হবে। চোখ, মুখে চুল না পড়ার জন্য সামনের চুলে ক্লিপ দিয়ে বেঁধে রাখা যেতে পারে।

• শুষ্ক অংশে ভালো করে তেল দিয়ে ঘষতে হবে। যে জায়গাগুলি রুক্ষ হয়ে আছে, তাকে আলতো ভাবে, যত্ন করে পরিচর্যা করতে হবে। খেয়াল রাখতে হবে মালিশের সময়, চুল যাতে না ঝরে।

• সমস্ত চুলে মালিশ হয়ে গেলে, একটি আবরণ (Shower Cap) দিয়ে মাথাটি আবৃত করে রাখতে হবে।

•এক দু ঘণ্টার জন্য এই অবস্থায় থাকতে হবে। তারপর হালকা গরম জলে, শ্যাম্পু এবং কন্ডিশনার সহযোগে মাথা ধুয়ে নিতে হবে।

নারকেল তেল চুলকে ময়েশ্চারাইজ করে অর্থাৎ পুষ্টির যোগান দেয় এবং প্রোটিনের ক্ষতি রোধ করে। এটি শুষ্ক, ভঙ্গুর, ক্ষতিগ্রস্ত চুলের জন্য একটি আদর্শ উপাদান হিসেবে গৃহীত হয়। নারকেল তেল দিয়ে চুল পরিচর্যা করার অন্যতম সেরা উপায় হল নারকেল তেলের মিশ্রণ (Hair Mask) তৈরি করা। দীপিকা পাডুকোনেরও চুলের যত্নের রহস্য হল এই নারকেল তেল। তিনি চুলের গোড়া মজবুত করতে এবং রাসায়নিক দূষণের কারণে সৃষ্ট ক্ষতি থেকে চুলকে সুরক্ষিত রাখতে নারকেল তেল ব্যবহার করেন।

নারকেল তেলে প্রোটিন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়াম থাকে। যা ত্বক কিংবা চুলের পক্ষেও বেশ উপকারী। ছেলেবেলা থেকে আমরা অধিকাংশই নারকেল তেলের এই গুনাগুন সম্পর্কে অবহিত থাকলেও কিংবা ব্যবহার করলেও, নারকেল তেলের বেশ কিছু অপকারিতাও বিরাজমান। ত্বক কিংবা চুল আপনার দেহের মূল্যবান সম্পদ। তাই প্রতিদিন নানান উপায়ে নারকেল তেল ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে আপনার ত্বকে তা ব্যবহার করুন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
১০ অক্টোবর

ঘরোয়া উপায়ে রেহাই মিলতে পারে ফোসকার জ্বালা থেকে

New shoe
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৫ অক্টোবর

একটি সঠিক হেয়ারকাট আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বে বদল আনতে পারে

Haircut 1