৪ নভেম্বর, ২০২৬
লাইফস্টাইল

Durga Puja 2023 : এবার পুজোয় প্রিয়জনের মুখে হাসি ফোটান, 'পকেট ফ্রেন্ডলি' উপহারে

প্রিয়জনের 'সওগাত'-এ থাকুক, সুগন্ধী থেকে স্মার্ট ওয়াচের মত প্রয়োজনীয় সামগ্রী
market bangles street shop foot path Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৬

'হাসি মুখ থাকুক প্রিয়জন', মায়ের কাছে এই আমাদের বরাবরের চাওয়া। ভালো থাকার উৎসব দুর্গা পুজোয়, আমরা চাই আমাদের আপনজনের মুখে হাসিটুকু যেন সদা বিরাজ করে। মায়ের আগমনের উচ্ছ্বাসে, আমরা আমাদের প্রিয়জনদেরও দিয়ে থাকি বিভিন্ন রকম উপহার। পোশাক পরিচ্ছদ ছাড়াও কী কী থাকতে পারে উপহারের তালিকায়, সেই সংক্রান্ত আলোচনা করা হলো আজকের বিশেষ পর্বে।

সুগন্ধী - প্রিয়জনকে পুজোয় উপহারে দিতে পারেন সুগন্ধী। অনেকেই উগ্র গন্ধ পছন্দ করেন না। তাই স্নিগ্ধ ফুলের সুবাস থাকবে এমন সুগন্ধী রাখতে পারেন উপহারের তালিকায়। অনেকেই 'হ্যান্ড মেড' সুগন্ধী বানিয়ে থাকেন। কাঠগোলাপ, শিউলি প্রভৃতি ফুলের সুগন্ধীই ঘরোয়া ভাবে তৈরি করে থাকেন অনেক শিল্পী। সেরকমই কিছু দিতে পারেন আপনার আপনজনকে। এই ধরনের সুগন্ধীর বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে। তবে ভালো মানের সুগন্ধীর দাম মূলত শুরু হয় চারশো, সাড়ে চারশো থেকে।

স্মার্ট ওয়াচ - এই মুহূর্তে প্রসাধনের যেই জিনিসটি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে সেটি হল 'স্মার্ট ওয়াচ'। বাজারে চলতি জিনিস হলেও, যাঁর নেই, তাঁকে উপহার দেওয়ার জন্য একেবারে উপযুক্ত। ফোনের যাবতীয় কাজ থেকে প্রতিটি পদক্ষেপের খোঁজ রাখবে এই বিশেষ প্রকার ঘড়িটি। তাই পছন্দের মানুষকে এটি দেওয়ার মত ভালো উপহার আর কী হতে পারে! অনেক কম দামে স্মার্ট ওয়াচ পাওয়া গেলেও, ভালো মানের স্মার্ট ওয়াচের জন্য কমপক্ষে আপনার খরচ হতে পারে দেড় থেকে দু হাজার টাকা।

গয়না - আপনার প্রিয় বান্ধবীকে পুজোয় কী দেবেন ভেবে পাচ্ছেন না? সোজা চলে যান নিউ মার্কেট অথবা গড়িয়াহাট। সারি দিয়ে সেখানে ভিড় করে আছে গয়নার দোকান। জাঙ্ক জুয়েলারী থেকে অ্যান্টি টার্নিশ জুয়েলারি, সবকিছুর সম্ভার পাবেন এখানে। মাত্র ত্রিশ টাকার কানের দুল থেকে শুরু করে তিনশো টাকার দারুন গয়নার সংগ্রহ পেয়ে যাবেন দোকানগুলিতে।

ব্যাগ - এই মুহূর্তে বঙ্গ-তনয়াদের আরও একটি চলতি সঙ্গী হল 'স্লিং ব্যাগ'। পুজোয় ঘোরার জন্য যেটি ভীষণ পরিমাণে দরকারি। প্রিয় বান্ধবীকে উপহার দেওয়ার জন্য এই ধরনের ব্যাগকেও রাখতে পারেন পছন্দের তালিকায়। গড়িয়াহাট এলাকায় পাবেন একশো টাকায় ছোট বড়, যেকোনও ধরনের ব্যাগ।

রোদ চশমা - পুজোয় সকালে ঘুরতে গেলে চোখের সুরক্ষার জন্য দরকার হয় রোদ চশমার। কিন্তু পুজোয় পোশাকের সঙ্গে মানানসই রোদ চশমা না হলে যেন বড় বেমানান লাগে। প্রিয়জন নারী হোক বা পুরুষ, তাঁকে উপহারে দিতে পারেন সুন্দর, 'ফ্যাশনেবল' রোদ চশমা। ভালো রোদ চশমা উপহার স্বরূপ দিতে হলে হাজার টাকার উপরে কেনাই ভালো। তা ছাড়া দেখতে সুন্দর এমন চশমা আপনি নিউ মার্কেট চত্বরে একশো দেড়শোর মধ্যেই পেয়ে যাবেন।

ফোনের কভার - আমাদের জীবনে ফোনের মত অপরিহার্য অংশ বোধ হয় আর দুটি নেই। কিন্তু আপনার প্রিয়জনের ফোনটি হয়ে গেছে বেশ পুরনো। পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার সময় আপনারা সেজে উঠলেও, কোথাও গিয়ে পুরনো ফোন যেন এক অসম্পূর্ণতা সৃষ্টি করবে। তাই ফোনটিকেও সুন্দর আবরণ দিতে 'সওগাত' হিসেবে রাখতে পারেন একটি সুন্দর ফোনের কভার। তাতে ফোনও যেমন সুন্দর দেখাবে, তেমন সাজ পোশাকের সঙ্গেও মানানসই হয়ে উঠবে। ফোনের কভার আপনার এলাকাতেই সহজে পাওয়া যাবে। একশো টাকা নূন্যতম দাম হিসেবে ধার্য করা হলেও, দরদাম করলে কম করেও পেয়ে যেতে পারেন।

গৃহস্থালির টুকিটাকি - পুজোয় নিজেদের সঙ্গে ইচ্ছে হয় নিজেদের বাড়িকেও সাজিয়ে তুলতে। সেই একই ভাবনা আপনার প্রিয়জনের ক্ষেত্রেও ভাবতে পারেন। ভালো বিছানার চাদর হোক বা পর্দা, এমনকী ফুলদানি অথবা লাঞ্চ বক্স বা ভালো ডিনার সেট উপহার হিসেবে প্রেরণ করতে পারেন। প্রত্যেকটি সামগ্রীই 'পকেট ফ্রেন্ডলি' দামে উপলব্ধ।

[বি দ্রঃ - সকলের ব্যাক্তিগত পছন্দ এবং রুচি থাকে। এই প্রতিবেদন কেবল একটি ধারণা প্রদানের অভিপ্রায়ে লিখিত।]

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১০ অক্টোবর

ঘরোয়া উপায়ে রেহাই মিলতে পারে ফোসকার জ্বালা থেকে

New shoe
৫ অক্টোবর

একটি সঠিক হেয়ারকাট আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বে বদল আনতে পারে

Haircut 1
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025