২০ নভেম্বর, ২০২৬
লাইফস্টাইল

Diwali 2022 : কোন কোন জিনিস দিয়ে হবে দীপাবলির অন্দরসজ্জা? জানান দিল পরিদর্শক

স্বল্প খরচেই শৌখিনতা
Diya Bengali News
unsplash.com
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ২২:৫৮

আর দিন কয়েকের ব্যবধান। তারপরেই দেশ জুড়ে ছড়িয়ে পড়বে আলোর রোশনাই। আগামী ২৪ অক্টোবর কালী পুজো। আর তাই শহরের মত আপনার বাড়িও সেজে উঠবে আলোর ছটায়। যদিও শুধু আলোতে নয়, এই কটা দিন আপনি আপনার অন্দরসজ্জাকে করে তুলতে পারেন আরও শৌখিনভাবে আকর্ষণীয়। কি কি উপায়ে আপনার অন্দরসজ্জা তাল মেলাতে পারে এই আলোর উৎসবের সঙ্গে, তারই কিছু টিপস রইল আপনাদের জন্য।

ঘরের পর্দার পরিবর্তন - দীপাবলি (Diwali) এক অন্যতম মিলনের উৎসব। তাই আপনার বাড়িতে অতিথির আসা যাওয়া এই কয়েকদিন চলতেই পারে। সেই হিসেবেই ঘরের আনাচে কানাচে প্রতি জায়গায় রাখতে হবে রুচি বোধের চিহ্ন। প্রথমেই চোখ যায় পর্দার দিকে। পর্দার ক্ষেত্রে আপনাকে বিশেষ নজর দিতে হবে। একটু নজর কাড়া পর্দা লাগিয়ে রাখতে পারেন। যা চোখের সঙ্গে মনকেও তৃপ্ত করবে, এবং আপনার রুচির প্রশংসার উপযুক্তও হবে।

আলো - আলোর উৎসবে আলো দিয়ে ঘরসজ্জা এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে তাই বিশেষ যত্নশীল হতে হবে। এল.ই. ডি (LED light) বাল্ব ভীষণ সস্তায় পুষ্টিকর অর্থাৎ টেকসই। এই আলো কিনে বিভিন্ন রকম ডিজাইনে সাজাতে পারেন অন্দরমহল। অনেক স্বল্প খরচে শৈল্পিক ল্যাম্প সেট কিনে চৌকাঠে সাজিয়ে রাখতে পারেন, যাতে অতিথি এলেই সেই দিকে তাঁর নজর যায়।

কৃত্রিম ফুল - এখন অনেক রকম জৈব উপায়ে তৈরি ফুল হয় যা দূষণ ঘটায় না, উপরন্তু ঘরের শোভা বৃদ্ধি করে। আলোর সঙ্গে ফুল দিয়ে বাড়ি সাজিয়ে আগত অতিথির মনোরঞ্জন করতে পারেন।

গাছপালা - কৃত্রিম নয়, বরং ছোট ছোট টবে অনেক সুন্দর সুন্দর গাছের চারা কিনতে পাওয়া যায় যা অন্দরসজ্জাও যেমন বৃদ্ধি করে তেমন অতিথির মনও ভালো করে তোলে। আর ফুলের গাছ হলে তো কথাই নেই। ছোট্ট বারান্দায় রঙিন ফুলের ছোট ছোট চারা দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার সাম্রাজ্যকে। আর তার সঙ্গে আলোর মেলবন্ধন, আলাদাই সুন্দর শোভা দেবে আপনার রুচিশীলতাকে কেন্দ্র করে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
১০ অক্টোবর

ঘরোয়া উপায়ে রেহাই মিলতে পারে ফোসকার জ্বালা থেকে

New shoe
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena