৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে 'ভুয়ো' বলে ঘোষণা করল UGC, রয়েছে কলকাতার ২ বিশ্ববিদ্যালয়

পড়ুয়াদের এখানে কোনও রকম কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে UGC
ugc Bengali News
University Grants Commission -
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২২ ১৪:৩৮

দেশে রমরমিয়ে চলছিল ভুয়ো বিশ্ববিদ্যালয় (University)। কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে 'ভুয়ো' বলে ঘোষণা করল UGC। কমিশনের সচিব রজনীশ জৈনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিল্লির ৮টি, উত্তরপ্রদেশের ৪টি, ওড়িশার ২টি, কর্নাটকের ১টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গের ২টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় রয়েছে।

দেশের এই ২১টি বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) পড়ুয়াদের এখানে কোনও রকম কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে।

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) জানিয়েছে, এই ২১টি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কোনও রকম ডিগ্রি দিতে পারবে না। এই ২১টি প্রতিষ্ঠানের মধ্যে কলকাতার দু’টি বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলি হল চৌরঙ্গির ইন্ডিয়ান ইনস্টিউট অফ অল্টারনেটিভ মেডিসিন (Indian Institute of Alternative Medicine, Chowringhee) আর ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (Institute of Alternative Medicine and Research, Thakurpukur)।

অন্যদিকে, দিল্লির ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি হল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (AIIPPHS), কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, ADR-কেন্দ্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ-এমপ্লয়মেন্ট।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro