১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

'প্যারাডাইস' থেকে 'প্যারামাউন্ট', ১০০ বছরের বেশি সময় ধরে প্যারামাউন্টে ডুবে শরবতপ্রেমীরা

প্যারামাউন্টে নূন্যতম ৬০ টাকা থেকে শরবত শুরু, সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত
Paramount s Bengali News
নিজস্ব চিত্র
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ৭ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৭ আগস্ট ২০২২ ১২:৪৬

কলকাতার স্বনামধন্য কলেজস্ট্রিট (College Street Kolkata), বইপাড়া থেকে কলেজপাড়া, কতই না তার ঐতিহ্যবাহী নাম। এসবের মাঝেও আস্ত খাবারের (Street Food Of Kolkata) খনি লুকিয়ে আছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে, জানেন কী? গত সপ্তাহে পরিদর্শক মজেছিল 'কফি হাউস'-এ। আজ কফি কিংবা স্যান্ডউইচ নয়। পরিদর্শকের সঙ্গে আজ সফর করুন 'প্যারামাউন্ট'-এ।

Front Paramount Bengali News
নিজস্ব চিত্র

১৯১৮ সালে বাংলাদেশের বড়িশালের বাসিন্দা শ্রী নীহারঞ্জন মজুমদার পূর্ব বাংলা থেকে কলকাতায় এসে এই প্রতিষ্ঠানের সূচনা করেন। সে সময় এই প্রতিষ্ঠানের নাম ছিল 'প্যারাডাইস'। তৎকালীন সময়ে শরবৎ বিক্রিই মূল উদ্দেশ্য ছিল না, বরং শরবৎ বিক্রির আড়ালে দোকানের পিছনে গোপনে চলত বিপ্লবী কার্যকলাপ। বহু বিপ্লবীর আনাগোনাও ছিল বটে। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বাড়তেই, ১৯৩৭ সালে দোকানের নাম বদলে রাখা হল 'প্যারামাউন্ট'।

Paramount foundation Bengali News
নিজস্ব চিত্র

কথা হচ্ছে কলকাতার বিখ্যাত শরবতের দোকান প্যারামাউন্ট-এর (Paramount)। কলেজ স্ট্রিটের প্যারামাউন্ট আসলে এক ঐতিহাসিক শরবতের দোকান। নেতাজী সুভাষ চন্দ্র বসু, মেঘনাদ সাহা, মৃণাল সেন, সত্যজিৎ রায়, অনুপ কুমার, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, কবি কাজি নজরুল ইসলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা সেন, অমর্ত্য সেন, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়- কে না এসেছেন এই দোকানে।

Paramount list Bengali News
নিজস্ব চিত্র

একবার খেলে নাকি ভোলা যায় না প্যারামাউন্টের শরবতের স্বাদ। তাই তো প্রায় ৩৫টির কাছাকাছি শরবত বানিয়ে, ১০০ বছরের বেশি সময় ধরে শরবতপ্রেমীদের কাছে সমানতালে বিরাজ করছে "প্যারামাউন্ট"। এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও পছন্দের শরবত সেন্টার এই প্যারামাউন্ট। 

Paramount food Bengali News
নিজস্ব চিত্র

ডাবের শরবরত, গ্রিন ম্যাঙ্গো, ভ্যানিলা মালাই, পাইনআপেল, প্যাশন ফ্রুট, হরেকরকম সিরাপ, কোল্ড কফি, লস্যি- আরও কত কী! শরবতের স্বাদ নিতে সকাল থেকে সন্ধে দোকানে উপচে পড়ে ভিড়। প্যারামাউন্টে নূন্যতম ৬০ টাকা থেকে শরবত শুরু, সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত।

Paramount menu Bengali News
নিজস্ব চিত্র

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata