৯ নভেম্বর, ২০২৬
কলকাতা

সোমবার থেকে বন্ধ হচ্ছে মেট্রোর অন্যতম পরিষেবা, জানুন বিস্তারে

সোমবার থেকে নতুন করে করোনা বিধিনিষেধ চালু করছে রাজ্য সরকার
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২ জানুয়ারি ২০২২ ২২:০২

রাজ্যজুড়ে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস সংক্রমণ। এই সংক্রমনের জেরে আগামী সোমবার অর্থাৎ ৩ তারিখ থেকে পশ্চিমবঙ্গে জারি হয়ে গেল করোনাভাইরাস বিধি নিষেধ। রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল, স্কুল এবং কলেজ থাকছে বন্ধ। তার পাশাপাশি মেট্রো পরিষেবাতেও পড়ল কোপ। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো পরিষেবা। তার পাশাপাশি এই পরিস্থিতিতে আবারো কলকাতা মেট্রোতে বন্ধ হতে চলেছে টোকেন পরিষেবা। এবার থেকে আপনারা শুধু মাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে মেট্রোয় চলাচল করতে পারবেন। তবে রাজ্য সরকারের তরফ থেকে মেট্রো পরিষেবা সময়সীমা এখনো একই রাখা হয়েছে।

বিগত ২৫ নভেম্বর থেকে কলকাতা মেট্রোয় পুনরায় চালু করা হয়েছিল টোকেন পরিষেবা। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কাটিয়ে অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছিল কলকাতা মেট্রো পরিষেবা। যারা নিত্যদিনের যাত্রী নয় তারাও কলকাতা মেট্রো ব্যবহার করতে পারছিলেন। কিন্তু আবারও মেট্রোতে টোকেন পরিষেবা বন্ধ হওয়ায় সমস্যায় পড়লেন সেই সমস্ত যাত্রীরা। তবে শুধুমাত্র মেট্রো পরিষেবাতে কোপ পড়েনি। লোকাল ট্রেন এবং বাস পরিষেবার উপরেও রয়েছে বিধি নিষেধ। নতুন নির্দেশ অনুযায়ী লোকাল ট্রেন পরিষেবা রাত্রি ৭ টার মধ্যে সব শেষ করতে হবে। তার সাথে সাথেই, সমস্ত গণপরিবহনে যাত্রীসংখ্যা হতে হবে সর্বাধিক ৫০ শতাংশ। করোনা বিধি মেনে হোম ডেলিভারি চালু রাখার নির্দেশ দেওয়া হবে। চা বাগান এবং কারখানাতে কাজ করার জন্য ভ্যাকসিন এর দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

তার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে রাজ্যের সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়। ভ্যাক্সিনেশন ক্যাম্প চালু থাকলেও সরকারি এবং বেসরকারি অফিসে হাজিরার পরিমাণ থাকবে ৫০ শতাংশ। সপ্তাহিক কেবল দুদিন অর্থাৎ সোমবার এবং শুক্রবার মুম্বাই থেকে দিল্লি থেকে কলকাতার মধ্যে বিমান পরিষেবা চালানো হবে। তার সঙ্গেই শপিং মল, সমস্ত পানশালা এবং সিনেমা হল খোলা থাকবে রাত্রি দশটা পর্যন্ত। কিন্তু সেখানেও একই ভাবে মানুষের প্রবেশাধিকার থাকবে ৫০ শতাংশ। বন্ধ থাকবে সুইমিংপুল, বিউটি পার্লার, জিম। তার সঙ্গেই বন্ধ থাকবে চিড়িয়াখানা, বিনোদন পার্ক এবং সমস্ত পর্যটন কেন্দ্র। সোমবার থেকে ধর্মীয়, সামাজিক এবং বিয়ের অনুষ্ঠান ৫০ জনের বেশি মানুষ নিয়ে করা যাবে না। এছাড়াও শেষকৃত্য অনুষ্ঠানে ২০ জনের বেশি জনসমাগম না করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata