২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

আদালতে তোলা হচ্ছে বঙ্গতনয়া অভিনেত্রী রুপা দত্তকে

কলকাতা বইমেলায় চুরির অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে
Bookfair kolkata Bengali News
কলকাতা বইমেলা By Biswarup Ganguly - Own work, CC BY 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=13073473
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৩:২৮

আজ বইমেলার (Kolkata International Book Festival) শেষদিন। একদিকে বইমেলা নিয়ে যেমন সকলের উচ্ছ্বাসের শেষ নেই, তেমনই অভিযোগও শেষ নেই বইমেলাকে ঘিরে। মেলার শেষদিনেও একই ঘটনার পুনরাবৃত্তি। গ্রেফতার বঙ্গতনয়া তথা বলিউড অভিনেত্রী রুপা দত্ত। সূত্রের খবর, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় টহলদারির সময় পুলিশকর্মীরা দেখতে পান, এক মহিলা ডাস্টবিনে ব্যাগ ফেলে চলে যাচ্ছেন। তা দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের। জিজ্ঞাসাবাদ করলেও মেলেনি সদুত্তর। বরং ওই ব্যাগ থেকে পাওয়া যায় একাধিক মানিব্যাগ। আর সব মিলিয়ে তাতে রয়েছে প্রায় পচাত্তর হাজার টাকা।

এরপরেই ওই মহিলাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। কীভাবে সেই মানিব্যাগ এবং টাকা এল, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি। যদিও জিজ্ঞাসাবাদের মুখে পড়ে মহিলা জানান, বইমেলায় কেপমারি করছিলেন তিনি। এমনকি এই প্রথম নয়। এর আগেও তিনি বহু মেলায় এভাবেই চুরি করেছেন।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। তাতে 'চুরি'র বিভিন্ন তথ্য লেখা আছে। কবে কোথা থেকে ঠিক কত টাকা তিনি হাতিয়েছেন, এবং সেই টাকা কোথায় খরচ করেছেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে ডায়েরিতে লেখা আছে। তবে ঠিক কী কারণে তিনি চুরি করছেন? তা নিয়ে আপাতত তদন্তে পুলিশ। আজ আদালতে তোলা হবে অভিনেত্রীকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body