৫ অক্টোবর, ২০২৬
কলকাতা

তামিলনাড়ু থেকে উত্তরবঙ্গ হয়ে থাইল্যান্ডে কচ্ছপ পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশ

কলকাতাকে সেফ করিডর করেছিল ধৃতেরা
KP15July Bengali News
facebook.com/kolkatapoliceforce
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ২১:০৫

ধর্মতলার মা দুর্গা বাস স্ট্যান্ডে স্যুটকেস হাতে দুই অজ্ঞাতপরিচয়ের যুবককে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কলকাতা পুলিশের। কোথায় যাবে তোমরা? জিজ্ঞাসা করতেই ঘাবড়ে যায় দু’জন। তখনই দুটো স্যুটকেস টেনে নিয়ে খোলে পুলিশ। খুলতেই দুটো স্যুটকেসে থরে থরে সাজানো কচ্ছপ। জানা যায়, তামিলনাড়ু থেকে উত্তরবঙ্গ হয়ে ওই কচ্ছপগুলি থাইল্যান্ডে পাচার করার পরিকল্পনা ছিল।

এই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা তামিলনাড়ুর বাসিন্দা। বিদেশে এই ৫০৯টি লাইভ ইন্ডিয়ান স্টার প্রজাতির কচ্ছপ পাচারের উদ্দেশ্যে নিয়ে কলকাতাকে সেফ করিডর করেছিল তারা।

ইতিমধ্যে উদ্ধার হওয়া কচ্ছপ রাখা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। ধৃতদের জেরা করে মূল পাণ্ডার নাগাল পেতে চাইছে ময়দান থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওয়াইল্ড লাইফ প্রটেকশন আইন, ১৯৭২ অনুযায়ী এই কচ্ছপগুলিকে বিরল বলে গণ্য করা হয়েছে। তাই গ্রেফতারির পর অভিযুক্ত দুই দক্ষিণ ভারতীয় যুবককে কলকাতা পুলিশের ওয়াইল্ড লাইফ সেকশন নিজেদের হেফাজতে নিয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২৬ জুন

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে কলকাতার মিমি চক্রবর্তী

Mimi shakib