১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

আনন্দপুরে ধৃত আরও ১৭ বাংলাদেশী, বড়সড় মানব পাচারের ছক

এই নিয়ে মোট ৩৭ জন পুলিশের জালে, ঘটনায় চাঞ্চল্য
Arrest Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১১:২৯

পরপর দু'দিনে এই নিয়ে ৩৭ জন বাংলাদেশীদের গ্রেফতার করা হল। চোরাপথে কলকাতায় (Kolkata) অনুপ্রবেশ করেছে তারা। প্রথম দফায় ২০ জনকে গ্রেফতার করার পর তাদের জেরা করে আরও তথ্য বেরিয়ে আসে। আর দ্বিতীয় দফায় ফের কলকাতার আনন্দপুর (Anandapur) এলাকায় স্পেশাল অভিযান চালিয়ে অন্তত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই ঘটনার সঙ্গে মানব পাচারের সংযোগ রয়েছে। কলকাতাকে কেন্দ্র করে একটি বড় মানব পাচারের চক্র চলছে।

সূত্রের খবর, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চোরাপথে প্রথমে কলকাতায় আনা হত সেই ব্যক্তিদের। তারপর এখানে ভুয়ো নথি তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পাচার করে দেওয়া হত। প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এতদিন ধরে এই চক্র চলছিল, তা নিয়ে ধন্ধে পুলিশ। নেপাল, দুবাই, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস প্রভৃতি দেশে পাচারের আগে তাদের কলকাতার এই আনন্দপুর এলাকায় লুকিয়ে রাখা হত। এখানে বিভিন্ন এজেন্টরা ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, প্রয়োজনীয় নথিপত্র, জাল পাসপোর্ট তৈরি করে বিভিন্ন দেশে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় এই নিয়ে মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত মফিজুর রহমান এখন পুলিশের জালে। এই মফিজুর রহমান দেড় থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করত বলে অভিযোগ। এক্ষেত্রে পুলিশ খতিয়ে দেখছে এই মানব পাচারের চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত। কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খোঁজ চলছে পুলিশের তরফে। এদিকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, লখনউ এটিএসের সহায়তায় শনিবার প্রথমে ২০ জন ধরা পড়ে। ফের রবিবার আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির ৩৭০, ৪১৯, ৪২০ ধারা-সহ আরও সাতটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুরভোটের প্রাক্কালে এমন ঘটনায় তীব্র চাপানউতোর তৈরি হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata