১২ নভেম্বর, ২০২৬
স্বাস্থ্য

মনের যত্ন নিন, মনকে ভালো রাখার পাঁচটি উপায় রইল আপনাদের জন্য

পর্যাপ্ত ঘুম থেকে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, রুটিনে থাক সবকিছুই
mental health Bengali News
প্রতীকী ছবি

'কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে', রবি ঠাকুরের এই গানকে মনের মণিকোঠায় আপন করে নেননি, এমন মানুষ কম। কারণ মন আমাদের জীবনের এমন এক অঙ্গ, যাঁর শারীরিক ভাবে হয়ত কোনও উপস্থিতি নেই, কিন্তু এই বায়বীয় 'কনসেপ্ট' এর ভালো থাকা বা খারাপ থাকার প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন জীবনে। তাই মনকে ভালো রাখতেই মেনে চলতে হবে আমাদের বেশ কিছু নিয়ম। ঘরোয়া উপায়েই কীভাবে মনের যত্ন নেবেন, তারই জানান দিল পরিদর্শক।

• পর্যাপ্ত ঘুম- সুস্বাস্থ্য এবং ভালো মনের জন্য ঘুম অপরিহার্য ভূমিকা পালন করে। রাতে নূন্যতম সাত থেকে আট ঘণ্টা ঘুমোনো আবশ্যক। এই দীর্ঘ বিশ্রামের পর সকালে উঠলে শরীরও যেমন ক্লান্তিহীন থাকে, তার সঙ্গে মনও অনেক ফুরফুরে হয়ে ওঠে। ফলে মনকে ভালো রাখার প্রাথমিক ভূমিকা ঘুমই পালন করে থাকে।

• স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ - শারীরিক সুস্থতার জন্য, সুষম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ভীষণ গুরুত্বপূর্ন। বাইরের বেশি তেল মশলা জাতীয় খাদ্য যথা সম্ভব এড়িয়ে চলতে হবে। কারণ এগুলি শরীরের ক্ষতি তো করেই, মনের ওপরও প্রভাব ফেলে। ঠিকমত প্রোটিন, পরিমাণ মত কার্বোহাইড্রেট, ভিটামিন গ্রহণ আবশ্যক। খাদ্য গ্রহণের সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। যাতে দীর্ঘ সময় পেট খালি না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে না খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের মত সমস্যা দেখা যায়। যা মন তথা শরীরের পক্ষে একেবারেই ভালো না। তাই প্রতি চার ঘণ্টা অন্তর স্বল্প হলেও খাদ্যগ্রহণ করা উচিত।

• অবসর - সারাদিন একটানা কাজ করে যাওয়া, নিজের জন্য অবসর যাপনের সময়টুকু না দেওয়া, মানসিক ক্ষতি সাধিত করে। তাই শরীরের সঙ্গে মনেরও বিশ্রাম চাই। তার জন্য নিজের পছন্দ মত নিজেকেই বিনোদন প্রদানের ব্যবস্থা করতে হবে।

• সামাজিক সক্রিয়তা - সপ্তাহে এক দুদিন অন্তত প্রিয় মানুষদের সঙ্গে ঘুরতে যাওয়া, বা একসঙ্গে সময় কাটানো মনকে ভালো রাখার অন্যতম ওষুধ। দিনের শেষে হলেও বন্ধুদের সঙ্গে ঘণ্টা কয়েক কথোপকথন আপনার মনকে প্রশান্তি দেবে। তাই মনের যত্ন নেওয়ার জন্য, নিজের মত করে সামাজিক সক্রিয়তারও দরকার পড়ে বৈকি!

• ব্যায়াম - শরীর এবং মনকে ভালো রাখতে অন্যতম গুরুত্বপূর্ন মহৌষধ হল শরীর চর্চা। সকালে উঠে যোগাসন বা প্রাণায়াম আপনার শরীরকে আগামী কাজের জন্য উপযুক্ত করে তুলবে। শরীর সুস্থ থাকলে, মনও সুস্থ থাকবে। এছাড়া প্রতিদিন অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটাও আপনার শরীর এবং মনের স্বাথ্যের জন্য উপকারী।

সতর্কতা - এই ঘরোয়া উপায়গুলি ছাড়াও নিজেকে সুস্থ রাখার অনেক উপায় হয়। এই উপায়গুলিও একমাত্র উপায় নয়। তাই আপনার স্বাস্থ্য বুঝে, অবশ্যই চিকিৎসকের থেকে পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্বাচন করবেন ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured