২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

প্রেমিকাকে ছাড়া কিচ্ছু চান না বলতেই চরম বিপত্তি, ঘরছাড়া হলেন ইউটিউবার রাহুল দে

অরিজিৎ সিংয়ের গান গেয়েই 'বিপদ' নামল রাহুল দের জীবনে
Rahul new video Bengali News
instagram.com/rahuldey
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ জুন ২০২৩
শেষ আপডেট: ৯ জুন ২০২৩ ১০:২৯

মুঠোফোনে বেশ করছিলেন প্রেমালাপ। 'যারা হাটকে যারা বাঁচকে' (Zara Hatke Zara Bachke) ছবির গান দিয়েই প্রেমিকার সঙ্গে প্রেমে মজে ছিলেন ইউটিউবার রাহুল দে (Rahul Dey)। কিন্তু শেষ রক্ষা হল না। হাতে-নাতে ধরা পড়ে যান বাবার কাছে। অগত্যা, ঘরছাড়া হতে হল বিখ্যাত ইউটিউবারকে। কী ভাবছেন? সামান্য একটি গান গেয়ে প্রেম নিবেদন করতেই এমন বিপত্তি ঘটতে পারে কারুর জীবনে? আসলে যা হয়েছে, তা সম্পূর্ন হাসির মোড়কে। ইউটিউবার (Youtuber) রাহুল দে মূলত হাসির ভিডিও তৈরি করে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন। এই ঘটনাটি তাঁর ভিডিওরই একটি অংশ মাত্র।

সম্প্রতি "রোমান্টিক সংগস vs রিয়ালিটি" (Romantic Songs vs Reality) নামের একটি বিষয়ের উপর ভিডিও নির্মাণ করেছেন এই প্রজন্মের ইউটিউব 'সেনসেশন' রাহুল। ভিকি কৌশল (Vicky Kaushal) এবং সারা আলি খানের (Sara Ali Khan) ছবি 'যারা হাটকে যারা বাঁচকে'র একটি প্রেমের গান 'তু হে তো মুঝে ফির ঔর কেয়া চাহিয়ে' (Tu Hai To Mujhe Phir Aur kya chahiye)। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) এই গানটি ভিডিওতে প্রেমিকাকে শোনাচ্ছিলেন রাহুল। গান ধরে প্রেমিকাকে জানান, প্রেমিকা থাকলে আর কিছুই চাই না তাঁর। কিন্তু বিধি বাম! সেই সময়েই প্রবেশ ঘটে তাঁর বাবার। ছেলেকে পত্রপাঠ বিদায় জানান তিনি।

আসলে গোটা ঘটনাটি বিনোদনের জন্য নির্মিত। বাড়িতে প্রেমালাপ করে ধরা পড়ে গেলে যে তার পরিণতি কী হতে পারে, সেই ঘটনারই এক মজার দৃশ্যায়ন ফুটে উঠেছে রাহুল দের ভিডিওতে। তাঁর বাবার চরিত্রে অভিনয় করেছেন তাঁরই এক বন্ধু। রাহুলের অনুগামীরা এই ঘটনার সঙ্গে নিজেদের মিলও খুঁজে পেয়েছেন। কেউ কেউ আবার বলেছেন প্রেমিকা নয়, বরং মায়ের জন্যই গেয়ে শোনাবেন এই গান। তবে এই ভিডিও যে নেট মহলে হাসির ঢেউ তুলেছে, তা বলতে বাকি থাকে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster