১ নভেম্বর, ২০২৬
বিনোদন

বিয়ের পিঁড়িতে যুবনেতা শতরূপ ঘোষ, শুভেচ্ছার জোয়ার নেটমহলে

রেজিস্ট্রি ম্যারেজেই আবদ্ধ হলেন প্রিয়তমার সঙ্গে, বাংলার 'হার্টথ্রব' শতরূপ
Shatarup Paheli Bengali News
facebook.com/sriza.chowdhury
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ৫ ডিসেম্বর ২০২২ ৬:৫৭

প্রতিপক্ষকে নিজের অকাট্য যুক্তি দিয়ে দমিয়ে দেওয়া হোক, কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শতরূপ ঘোষ (Shatarup Ghosh) এক অন্যতম ভরসার কাঁধ হয়ে উঠেছেন বাংলার রাজনীতির। পুরুষ তো বটেই, তাঁর প্রতি মজেছেন হাজার হাজার নারী! এমনকি সেইখানে বিরোধী দলের নারীদের সংখ্যাও নেহাত কম নয়। স্বাভাবিকভাবেই তিনি হয়ে উঠেছেন বাংলার 'হার্টথ্রব'। তাই অভিনেত্রী ঊষশী চক্রবর্তীর (Ushasie Chakraborty) পোস্ট সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই আলোড়ন সৃষ্টি হয়েছে সর্বত্র। কেউ কেউ মজা করে বলেছেন, শতরূপ হাজার হাজার নারী হৃদয়ে ঝড় তুলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অপরদিকে নব দম্পতিকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যম (Social Media) ভরে উঠছে শুভেচ্ছা বার্তায়।

পাত্রী পহেলি সাহা (Paheli Saha)। তিনি টলিউডের একটি জনপ্রিয় সংস্থার জনসংযোগের অন্যতম নিয়ন্ত্রক। কলকাতার আনন্দপুরের বিষ্ণু বিজলী গার্ডেন্স (Bishnu Bijoli Garden) হল তাঁদের বিবাহ মণ্ডপ।

বলা বাহুল্য, এই বিয়ে বেশ একটি 'হাই প্রোফাইল' বিয়ে। তাই বাংলার সংস্কৃতি মহল যে এখানে উপস্থিত থাকবেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। অভিনেত্রী ঊষশী চক্রবর্তী পাত্র এবং পাত্রী দুজনেরই বন্ধু। বিবাহ বাসর ঘিরে দেখা মিলেছে বর্ষীয়ান নেতা কান্তি গাঙ্গুলী (Kanti Ganguly) থেকে শুরু করে, সৌরভ পালোধীসহ (Saurav Palodhi) অন্যান্য কমরেডদের।

অভিনেত্রী (Tollywood Actress) শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) 'ড্রাইভার' না পাওয়ার দরুন উপস্থিত থাকতে পারেননি এই বিবাহ বাসরে। এমনকি বিবাহে উপস্থিত থাকবেন বলে মেকাপ করা শুরু করলেও, শেষ পর্যন্ত তিনি গাড়ি পাননি। তাই শতরূপকে বর বেশে দেখতে না পারার দুঃখ তিনি জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured