১৬ নভেম্বর, ২০২৬
বিনোদন

৮৭তম জন্মবার্ষিকীতে স্মরণে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

আমি অভিনয় করছি বলেই তো সুস্থ আছি : সৌমিত্র চট্টোপাধ্যায়
soumitra chtterjee recent Bengali News
-
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১২:৫৯

আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৭তম জন্মবার্ষিকী। টলিগঞ্জের মহীরুহ সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) যে আর নেই, তা বোঝার উপায় নেই।

soumitra chatterjee fb Bengali News
সৌমিত্র চট্টোপাধ্যায় - facebook

৬০ বছরের বেশি সময়ের অভিনয় জীবন, তিন শতাধিক সিনেমায় অভিনয়। 'উত্তম' সমসাময়িক যুগেও বাঙালির মনের দালানে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন 'সৌমিত্র'। সে জায়গা যে আজও কতটা শক্ত, তা বলার অপেক্ষা রাখে না।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বিদ্যালয়ের পাঠ শেষ করে, কলকাতার সিটি কলেজ থেকে প্রথমে আইএসসি এবং পরে বিএ অনার্স(বাংলা) পাশ করার পর পোস্ট গ্র্যাজুয়েট করেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

soumitra chatterjee in posto Bengali News
সৌমিত্র চট্টোপাধ্যায় - youtube

তাঁর বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের নামকরা উকিল ছিলেন। তবে নাটকের চর্চা নিয়মিত ছিল পরিবারে, বাবা নাটকের দলে অভিনয় করতেন। কাজেই ছোট থেকেই সেই পরিবেশে বড় হওয়া তাঁর। তখন থেকেই অভিনয়ের প্রতি ছিল ভালোবাসা।

soumitra chatterjee portrait 1 Bengali News
অপুর সংসার (১৯৫৯)

আর সেই টান থেকেই অভিনেতার রুপোলি সফর শুরু হয়, ১৯৫৯ সালে। ছবির নাম অপুর সংসার, যা পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সেই থেকে পথচলা শুরু এই জুটির।

soumitra chatterjee with satyajit roy Bengali News
সত্যজিৎ রায়ের সাথে শাখা প্রশাখায় (১৯৯০)

এরপর সত্যজিৎ পরিচালিত মোট ৩৪টি ছবির ১৪টিতেই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যা বাংলা চলচ্চিত্রের পরম ও বিরল প্রাপ্তি।

soumitra chatterjee 3 Bengali News
সোনার কেল্লা (১৯৭৪)

পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় কর, তরুণ মজুমদার থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়, সৃজিত মুখোপাধ্যায়, অতনু ঘোষ, সুমন ঘোষ সহ একাধিক পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।

soumitra chatterjee belaseshe Bengali News
"বেলাশেষে" ছবির একটি দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত

শুধু যে অভিনয়, তা নয়। বলতে পারেন বহুমুখী প্রতিভার সম্ভার ছিলেন তিনি। একাধারে নাট্যকার, কবি, পরিচালক, পত্রিকা সম্পাদক হিসেবেও দক্ষ ছিলেন সৌমিত্রবাবু। আবার সাহিত্য জগতেও ছিল তাঁর অনায়াস পদচারণ, আঁকতেন ছবিও। সে সব পেন্টিং, স্কেচের প্রদর্শনীও হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সে। তবে এসবের মাঝেও অভিনয় ছিল তাঁর জীবনের অক্সিজেন। তিনি বলতেন, "আমি অভিনয় করছি বলেই তো সুস্থ আছি।"

soumitra chatterjee kalpurush Bengali News
কালপুরুষ ছবির একটি দৃশ্য (১৯৬৫)

পদ্মভূষণ থেকে সংগীত নাটক একাডেমি, দাদা সাহেব ফালকে সহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster