২ নভেম্বর, ২০২৬
বিনোদন

অসম বয়সী ভালোবাসার এক নিয়ম ভাঙার গল্প নিয়ে আসছে 'তোমার খোলা হাওয়া'

কয়েক বছর বিরতির পর ছোট পর্দায় আসছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহা
Swastika Dutta 1 Bengali News
facebook.com/ZeeBanglaIndia
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ২০:৪৪

বনগাঁর লক্ষ্মীমন্ত মেয়ে ঝিলমিল। বাবার আদরের হলেও, মায়ের কাছে সে শাসনাধীন। মা বাবা এবং সঙ্গে ছোট্ট ভাইকে নিয়ে তাঁর ঘরোয়া পরিবার। লক্ষ্মীমন্ত হলেও, ঝিলমিল নিয়ম ভাঙার খেলায় বেশ সক্রিয় এবং স্বতন্ত্র। এমনই এক আবহ গড়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) আসন্ন ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'কে (Tomar Khola Hawa) ঘিরে। মুক্তি পেয়েছে এটির প্রথম ঝলক।

ঝিলমিলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকে (Swastika Dutta)। তাঁর শেষ অভিনীত ধারাবাহিক 'কি করে বলবো তোমায়' (Ki Kore Bolbo Tomay) এর বেশ কিছু বছর পর তিনি স্বমহিমায় ছোট পর্দায়। যদিও এর মাঝে তিনি বড় পর্দায় তাঁর জমি পোক্ত করেছেন। নায়কের চরিত্রে রয়েছেন 'জড়োয়ার ঝুমকো' (Jarowar Jhumko) খ্যাত অভিনেতা শুভঙ্কর সাহা (Shubhankar Saha)। এই ধারাবাহিকে তাঁর চরিত্রটি রক্ষণশীল এবং রাশভারী এক চরিত্র। যিনি নিয়মের বাইরে থাকা একেবারেই পছন্দ করেন না। ঘটনাচক্রে, এক 'অঘটন' দিয়েই তাঁর সঙ্গে পরিচয় হয় ঝিলমিলের। ঝিলমিল নিয়ম ভাঙতেই পছন্দ করে, এবং শুভঙ্করের চরিত্রটি নিয়ম ভাঙা মানুষকে অপছন্দ করেন। তাঁদের এই মানসিক তথা বয়সের বৈপরীত্য ছাপিয়ে কিভাবে ইতিবাচক আত্মিক বন্ধন গড়ে উঠবে, তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

ধারাবাহিকটি (Bengali Serial) আগামী ১২ ডিসেম্বর থেকে সম্প্রচারিত হবে। রাত্রি ৯.৩০ এর স্লটে এটি দেখানো হবে। গল্পের বুনন ইতিমধ্যে ছুঁয়েছে দর্শককে। প্রিয় অভিনেত্রী এবং অভিনেতার রসায়ন দেখতে সবাই বেশ মুখিয়ে আছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured