৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

রবিবাসরীয় টলিউড, শরীরচর্চা থেকে ছুটি উপভোগে মাতলেন তারকারা

রবিবারের ফুরফুরে মেজাজে তারকারা
Tolly Actress Bengali News
টলি অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা কী? এক নজরে কার দৌড় কতদূর Instagram @nusratchirps, @sandiptasen, @srabanti.smile

রবিবার মানেই ছুটি, ছুটি মানেই নিজের মত সময় কাটানো। একটানা সাপ্তাহিক কর্মযজ্ঞের পর, এই একদণ্ড ফুরসৎ মেলে আরাম বিলাসের। আর পাঁচজন কর্মব্যস্ত মানুষের মত, রুপোলি পর্দার তারকাদেরও এই দিনটা হয় উদযাপনের। তাই তো নিজের মত করে গুছিয়ে নেন তাঁরা রবিবারের আমেজকে। কেউ যান বন্ধুদের সঙ্গে বৈঠকে, কেউ বা সারা সপ্তাহ কঠোর ডায়েটের পর, সপ্তাহান্তে স্বাদ নেন প্রিয় খাবারের। সপ্তাহের এই একটা দিনই হয় তারকাদের ক্ষেত্রে 'হারিয়ে যেতে নেই মানা'।

রুক্মিণী মৈত্র - গোলাপী গাউনে, হাতে ফুল নিয়ে ধরা দিয়েছেন, অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) রবিবারের ছুটির আনন্দের মতই, তিনি ফুরফুরে মেজাজে ক্যামেরা বন্দী হয়েছেন।

মিমি চক্রবর্তী - ছুটি যাপনে অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) জুড়ি মেলা ভার। সুযোগ পেলেই তিনি মেতে ওঠেন নিজের মত সময় কাটাতে। তাই রবিবারেও দেরি না করে বেরিয়ে পড়েছেন ছুটির মজা নিতে। সাদা গাড়ির সঙ্গে, সাদা জাম্পস্যুট মিলিয়ে পড়েছেন 'ফ্যাশনিস্তা' নায়িকা।

Mimi story Sunday Bengali News
instagram.com/mimichakraborty

অনিন্দ্য চ্যাটার্জী - এই মুহূর্তে ছোট পর্দার বেশ চর্চিত এক মুখ অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee)। আজ রবিবার। নেই তাই শুটিংয়ের ব্যস্ততা। অন্যান্য বাঙালির মত তাঁরও রবিবার শুরু হয়েছে লুচি এবং আলুর তরকারি এবং কফি সহযোগে। বন্ধুদের সঙ্গে তিনিও ছুটি উপভোগ করতে তাই পিছপা হননি।

Anindya food Sunday Bengali News
instagram.com/achatterjee4

মনামী ঘোষ - টলিউডের 'বার্বি ডল' মনামী ঘোষের (Monami Ghosh) বয়স যেন থেমে আছে। এর জন্য অবশ্য তাঁকে করতে হয় নিয়মিত কঠোর শারীরিক পরিশ্রম। কিন্তু রবিবারের কাছে একদিনের জন্য, সাত খুন মাফ করা যায় বৈকি। তাই তো নিজের পছন্দের ডেজার্টে মজেছেন অভিনেত্রী।

Monami story p Bengali News
instagram.com/monami_ghosh

শ্রাবন্তী চ্যাটার্জী - সপ্তাহের শেষে ছুটি হলেও, প্রাত্যহিক শরীরচর্চা থেকে ছুটি নেননি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। মনোনিবেশ করেছেন অন্যদিনের মতই শরীরচর্চার দিকে।

Srabanti story p Bengali News
instagram.com/srabanti.smile

সন্দীপ্তা সেন - অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) এখন সপ্তাহ জুড়েই ছুটির মেজাজে। সম্প্রতি তাঁর জীবনে ঘটেছে তাঁর মনের মানুষটির আগমন। তাঁর সঙ্গেই পাড়ি দিয়েছেন ফিলিপিন্সে। প্রায়শই জলকেলির ছবিতে ধরা পড়েছেন অভিনেত্রী। রবিবারেও তার অন্যথা হয়নি। নীল জলরাশি, মেঘলা আকাশ এবং বালুকাবেলায় তাঁর ছুটি জমজমাট।

দেবলীনা কুমার - অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar) এখন লাস ভেগাসে ছুটিতে মত্ত। সম্প্রতি তিনি স্টার জলসার ধারাবাহিক 'সাহেবের চিঠি' (Saheber Chithi) তে যুক্ত হয়েছেন। এরপর যে আর ফুরসৎ পাওয়া যাবে না, সে বিষয়ে তিনি রীতিমতোই ওয়াকিবহাল। তাই স্বামী গৌরব চ্যাটার্জীর সঙ্গে তিনি পাড়ি দিয়েছেন 'সাত সমুদ্র তেরো নদী পাড়ে..'। যদিও সেখানে গিয়েও স্বাস্থ্য সচেতন অভিনেত্রীর পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি 'মিস' করছেন তাঁর শরীরচর্চাকে।

Devlina Kumar story Bengali News
instagram.com/devlinakumar

যশ দাশগুপ্ত - রবিবারের আলস্য যাপন করছেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। পরের পর একাধিক ছবির জন্য তাঁরও অবসর যাপনে বাধা আসে। এখন অপেক্ষাকৃত কম ব্যস্ততা অভিনেতার। গ্রাফিটি প্রিন্টেড টিশার্টে, তাঁকেও রবিবারের ছুটির মজা নিতে দেখা যাচ্ছে।

ঊষসী রায় - হোয়াইট ওয়ান পিসে রবিবার উপভোগ করতে দেখা গেল, ছোট পর্দার জনপ্রিয় মুখ 'বকুল' থুড়ি ঊষসী রায়কে (Ushasi Ray)। ছবিতে তাঁকে এক অম্লান স্নিগ্ধতার অধিকারী লাগছে।

দর্শনা বণিক - অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik) একটি দার্শনিক বর্তাসহ তাঁর রবিবাসরীয় আমেজ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিতে লেখা আছে, ' পেছনের দিকে দেখো, কিন্তু তাকিয়ে থেকো না' (it's okay to look back, just don't stare)। কালো ওয়ান পিসে বেশ মোহময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster