২৩ অক্টোবর, ২০২৬
বিনোদন

'অযোগ্য' হয়েই হাফ সেঞ্চুরি হাঁকালেন প্রসেনজিৎ ঋতুপর্ণা! তৈরি হল নতুন ইতিহাস!

৫০ তম ছবিতে জুটিতে দেখা যাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে

বাঙালি দর্শকের জন্য এক দারুন সুখবর। পরিচালক কৌশিক গাঙ্গুলির (Kaushik Ganguly) আসন্ন ছবি 'অযোগ্য'-তে (Ajogya) ফের একসঙ্গে দেখা যাবে 'প্রাক্তন' জুটি প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। প্রসঙ্গত, কৌশিক গাঙ্গুলির হাত ধরেই জুটি হিসেবে এই ছবিতে হাফ সেঞ্চুরি হাঁকাবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এই ছবিটিই তাঁদের যৌথ ভাবে পঞ্চাশতম ছবি হয়ে উঠতে চলেছে।

এককালে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' (Sasurbari Zindabad), 'তুমি এলে তাই' (Tumi Ele Tai), 'আশ্রয়' (Aasroy) এর মত অনেক সফল ছবি বাঙালি দর্শককে উপহার দিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু তাঁদের ব্যক্তিগত দূরত্বের কারণে প্রায় পনেরো বছর একসঙ্গে দেখা যায়নি বড় পর্দায়। ২০১৬ সালে তাঁরা ফিরে আসেন 'প্রাক্তন' (Praktan) হয়ে। কৌশিক গাঙ্গুলির ছবি 'দৃষ্টিকোণ' এও (Drishtikone) তাঁদের যুগলকে একসঙ্গে পান বাংলার মানুষ।

দেখতে দেখতে জুটি হিসেবে তাঁরা পা রাখলেন পঞ্চাশতম ছবিতে। পরিচালক কৌশিক গাঙ্গুলির কথায়, এই ধরনের ঘটনা টলিউড ইন্ড্রাস্ট্রিতেই প্রথম ঘটল। কোনও জুটির সফল ভাবে পঞ্চাশতম ছবিতে অভিনয়, মুখের কথা নয়!

সম্প্রতি কলকাতার এক রেঁস্তোরায় মুক্তি পেয়েছে 'অযোগ্য' ছবির প্রথম ঝলক। ছবিটির বেশিরভাগ শ্যুটিং হয়েছে পুরীতে। ছবির প্রথম ঝলকে ফুটে উঠেছে, বিস্তৃত সমুদ্রের মাঝে, অসীমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন এক দম্পতি। বলাবাহুল্য, এই দম্পতিই হলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। ছবিতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, তাঁদের মাঝের নানা রকম জটিলতার। তবে 'অযোগ্য'র বিষয়বস্তু নিয়ে মুখ খুলতে নারাজ কলাকুশলীরা। আশা করা যায়, ২০২৪ সালের প্রথম দিকেই মুক্তি পাবে এই ছবি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna