৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

'বিয়ের তোড়জোড় শুরু', তাহলে কি আগামী এপ্রিলেই 'লাভ ম্যারেজ' হচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার?

অপেক্ষার বিয়াল্লিশ দিন! টলিউডে বাজবে বিয়ের সানাই?

'বিয়ের তোড়জোড়' শুরু করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাঁর সামাজিক মাধ্যম (Social Media) এমনটাই জানান দিচ্ছে। অপেক্ষার আর বিয়াল্লিশ দিন! তারপরেই নাকি দীর্ঘদিনের বান্ধবী, অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অঙ্কুশ। কিন্তু, বাস্তবে নয়, এমনটা ঘটতে চলেছে বড় পর্দায়। শীঘ্রই আসতে চলেছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত নতুন ছবি 'লাভ ম্যারেজ' (Love Marriage)।

'লাভ ম্যারেজ' ছবিটির নাম শুনেই বোঝা যাচ্ছে, প্রেক্ষাপট কেমন হতে পারে! মুখ্য ভূমিকায় অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তাঁদের ইচ্ছে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসার। ঠিক যেন বাস্তবের একটি টুকরোই ফুটে উঠতে চলেছে ছবিটিতে। কিন্তু ছবির 'ক্লাইম্যাক্স'ও মনে করিয়ে দেয়, বাস্তব এবং রুপোলি পর্দার মধ্যে এক বিস্তৃত ব্যবধানের উপস্থিতি। ছবিতে দুই নায়ক নায়িকার বাবা-মায়ের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। এবং এই জটিলতা ঘিরেই বিয়ে নিয়ে দূরত্ব তৈরি হয় অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত চরিত্র দুটির মধ্যে।

অবশেষে কোন যুগল আগে বিয়ের পিঁড়িতে বসবেন, তার জন্য অতি অবশ্যই ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করতে হবে। ছবিটির ট্রেলার মুক্তির আগেও নানাভাবে মজাদার উপায়ে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা এই ছবির জন্য প্রচার করেছিলেন। বিয়ে করতে চান না, এমন মনোভাব নিয়েই দর্শকদের ভালই কুপোকাত করেছিলেন এই জুটি। কিন্তু ছবি মুক্তির আগে আর কোন কোন কৌশলে ছবির প্রচার করা যায়, সেই নিয়েই ভাবিত কলাকুশলীরা। ছবিটিতে অঙ্কুশের বাবা এবং ঐন্দ্রিলার মায়ের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সুরিন্দর ফিল্মসের এই প্রযোজনাটি পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকী (Premendu Bikash Chaki)।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster