৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

দেবীর মত সুন্দর লাগছেন শুভশ্রী! রক্তিম বর্ণে মুগ্ধতা ছড়ালেন রাজ-বধূ

খুব শীঘ্রই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটাবেন শুভশ্রী গাঙ্গুলী
Subhashree green Bengali News
instagram.com/subhashreeganguly_real

কখনও পাশ্চাত্য, কখনও বা একেবারে ঘরোয়া, বিভিন্ন অবতারে বরাবরই নজর কাড়েন টলি সাম্রাজ্যের অন্যতম, এবং অবশ্যই ব্যস্ততম নায়িকা শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। ওড়িয়া চলচ্চিত্র দিয়ে অভিনেত্রীর কেরিয়ার শুরু হলেও, এই মুহূর্তে টলি দুনিয়ায় তাঁকে 'চ্যালেঞ্জ' জানানোর মত প্রতিপক্ষ কম। ঘরে এবং বাইরে, দুই জগতেই দশভূজা হয়ে সকল দায়িত্ব পালন করছেন শুভশ্রী। সম্প্রতি তাঁর প্রকাশ করা বেশ কিছু ছবিতে মুগ্ধতা জানিয়েছেন নেটিজেনরা। এমনকী তাঁকে যে সাক্ষাৎ দেবী লাগছে, এমন কথাও জানিয়েছেন জনৈক অনুগামী।

প্রায়শই দেখা যায় শুভশ্রী তাঁর বেশভূষা নিয়ে বেশ ওয়াকিবহাল। কখনই একঘেয়ে রূপে দেখা যায় না তাঁকে। নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে থাকেন তাঁর 'ফ্যাশন' নিয়ে। সম্প্রতি একটি লাল জর্জেটের শাড়িতে তিনি বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। পরিমিত অলঙ্কারে তিনি হয়ে উঠেছেন মোহময়ী। চোখে টানা টানা 'উইংস', একটি 'রেট্রো' আবেশ তৈরি করেছে। যথারীতি তাঁর ছবি জুড়ে অনুগামীদের মুগ্ধতা ভরে উঠেছে। কেউ বলেছেন, তাঁর সৌন্দর্য অনন্ত, কেউ বা সাক্ষাৎ দেবীর সঙ্গে তুলনা করেছেন প্রিয় অভিনেত্রীকে।

কল্লোল লাহিড়ীর (Kallol Lahiri) উপন্যাস অবলম্বনে নির্মিত, 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhaater Hotel) ওয়েব সিরিজে সম্প্রতি দেখা গেছিল শুভশ্রীকে। এই মুহূর্তে তাঁর কাঁধে রয়েছে আসন্ন অনেকগুলি কাজের দায়িত্ব। রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) পরিচালনায় 'আবার প্রলয়' (Abar Proloy) ছবিতে শুভশ্রীর একটি নতুন ভূমিকায় হাতে খড়ি হয়েছে। এই ছবিতে তাঁর অভিষেক ঘটছে প্রযোজক হিসেবে। নিজের ব্যস্ত কর্ম জগৎ ছাড়াও, পুত্র ইউভানকে নিয়েও তাঁর ব্যস্ততা তুঙ্গে। সকল দায়িত্ব নিপুণ হাতে পালন করেন রাজের 'পরিণীতা'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss