২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

জীবন গতিময়, স্রোতের সঙ্গে এগিয়ে চলাই বাঁচার মূল মন্ত্র! প্রমাণ করলেন অপরাজিতা আঢ্য

সদ্য মা'কে হারিয়েছেন তিনি, জীবনমুখী অপরাজিতাকে কুর্নিশ নেটিজেনদের
Aparajita sand Bengali News
instagram.com/adhyaaparajita
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ২২:১২

১৯৯৮ সালে স্বপন সাহার (Swapan Saha) হাত ধরে তিনি পা রাখেন রুপোলি জগতে। প্রথম ছবি 'শিমুল পারুল' (Simul Parul) এ তাঁর অভিনয় মন জিতে নেয় দর্শকের। হাওড়ার সেই গুণী মেয়েটিকে, চিনে নেয় টলি সাম্রাজ্য। অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), দেখতে দেখতে অভিনয় জগতে রজত জয়ন্তী পাড় করে ফেলেছেন অভিনেত্রী। সম্প্রতি মাতৃহারা হয়েছেন অপরাজিতা। কিন্তু জীবন যে গতিময়, দুঃখবিলাস করে যে কোনও লাভ হয় না, বরং জীবনের প্রতি মুহূর্ত প্রাণ ভরে বেঁচে নিতে হয়, এমনই একটি জীবনের পাঠ দিলেন অপরাজিতা। সামাজিক মাধ্যমে (Social Media) একটি সমুদ্র সৈকতে অবসর যাপন করতে দেখা গেল অভিনেত্রীকে।

বরাবরই অন্যান্য অভিনেত্রীদের তুলনায়, অপরাজিতা বেশ প্রাণখোলা প্রকৃতির। খোশমেজাজেই তাঁকে দেখা যায়। অভিনয় থেকে নৃত্য, সকল বিষয়ে পারদর্শী এই অভিনেত্রী, জীবনকেও প্রাণ ভরে উপভোগ করতে ভালোবাসেন। তিনি জানেন জীবনে এগিয়ে যাওয়াই বেঁচে থাকা। দুঃখ আঁকড়ে থাকা সমাধান নয়। তাই তিনি তাঁর মত করে গুছিয়ে নিয়েছেন নিজেকে। মানসিক পরিচর্যার জন্য যেখানে ভ্রমণও একটি বড় ভূমিকা পালন করে। তাই অপরাজিতার এই মুহূর্তে মন ভালো করার ওষুধ হয়ে উঠেছে সমুদ্র, যে সমুদ্রে গর্জনই তাঁকে মানসিক শান্তি প্রদান করে।

অপরাজিতার এই ইতিবাচক মনোভাব নেটিজেনদের যেমন ভালো লেগেছে, তেমনই কিছু নেটিজেন বিরূপ মন্তব্যও করে বসেছেন। যদিও অভিনেত্রী কোনও প্রতিক্রিয়াই জানাননি। কারণ তিনি জানেন, 'বাঁচার সে কী আনন্দ'! খুব সম্প্রতি বড় পর্দায় অপরাজিতা অভিনীত ছবি 'লাভ ম্যারেজ' (Love Marriage) প্রদর্শিত হতে চলেছে। এছাড়া 'চিনি ২' (Cheeni 2) এর দ্বিতীয় ভাগেও যথারীতি দেখা যেতে চলেছে তাঁকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster