৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

অভিনয় ছেড়ে পড়াশুনায় মন নীলের? পরীক্ষার হলে করছেন টুকলিও? হাসির জোয়ার নেটপাড়ায়

শীঘ্রই স্টার জলসায় আসতে চলেছে নীল ভট্টাচার্য অভিনীত ধারাবাহিক 'বাংলা মিডিয়াম'
Neel Trina Bengali News
নীল ও তৃণা instagram.com/trinasaha21
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ২ ডিসেম্বর ২০২২ ১০:০২

দিনকয়েক আগে পাহাড়ে অবসর যাপন করতে গেছিলেন অভিনেতা (Tollywood Actor) নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। ফিরে এসেই তাঁকে দেখা যাচ্ছে অন্য অবতারে। একটি ক্লাস ভর্তি ছাত্রছাত্রীর মাঝে তিনিও দিচ্ছেন 'ক্লাস টেস্ট'! বলা বাহুল্য, অন্যদের মত তিনিও কোনও সমস্যার সমাধান করতে পারছেন না। ফলে সকলেই পড়েছেন মহা দুর্বিপাকে! এমন অবস্থায় সকলকে উদ্ধার করলেন তাঁদেরই এক সহপাঠী। তাঁর সঙ্গে ছিল একটি উত্তর লেখা চিরকুট। তারই মাধ্যমে হল ক্লাস জুড়ে 'কেল্লাফতে'! এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেতা।

কি ভাবছেন, এমনটা আবার কোথায় হল? নীলই বা কেন ক্লাসরুমে? কেনই বা তিনি দিচ্ছেন পরীক্ষা? আসলে এর উত্তরটিও বেশ মজার। এটি কোনও সত্যি ঘটনা নয়। এটি হল নীলের আসন্ন ধারাবাহিক (Bengali Serial) 'বাংলা মিডিয়াম' (Bangla Medium) এর প্রচারের ধরন। ধারাবাহিকটির নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি শিক্ষাকেন্দ্রিক হতে চলেছে। বাংলা মাধ্যম বিদ্যালয়ে পড়াশোনা করেও যে ইংরাজি মাধ্যমে শিক্ষকতা করা যায়, ভাষার ভিন্নতা যে কোনও বাধাই নয়, এমনই এক প্রেক্ষাপট নিয়ে আবর্তিত এই ধারাবাহিক। তাই এই ধারাবাহিক জুড়ে রয়েছে ক্লাসরুম। নীলকে প্রায়ই দেখা যাচ্ছে সহ-অভিনেতাদের (Co-actors) সঙ্গে বিভিন্ন ক্লাসরুমে গিয়ে, স্কুল জীবনের নানা মুহূর্তকে জীবন্ত করে তুলছেন। ভাগ করে নিচ্ছেন অনুগামীদের সঙ্গে। তাঁরাও প্রিয় অভিনেতার সঙ্গে স্কুল জীবনের স্মৃতিকে বেশ আনন্দের সঙ্গে উপভোগ করছেন।

নীলের বিপরীতে এই ধারাবাহিকে আছেন তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)। তাঁরা 'কৃষ্ণকলি' (Krishnakali) ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন। এছাড়াও অনেকদিন পর ছোট পর্দায় দেখা যাবে সম্পূর্ণা লাহিড়ীকে (Sampurna Lahiri)। খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় আসতে চলেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster