২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

কোভিড মোকাবিলায় এবার মানুষের পাশে পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাঁর টিম

একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে চালু হয়েছে এই 'সেফ হোম'
Safe home Riddhi Sen Bengali News
সেফ হোম তদারকি করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন ও তাঁদের টিম facebook.com/riddhi.sen.904

কোভিড মোকাবিলায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বর্তমানে নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সবাই এগিয়ে আসছেন। তাঁদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনবরত মানুষের পাশে থাকার বার্তা দিয়ে চলেছেন। টলিউডের চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, বিরসা দাশগুপ্ত থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় সহ আরও অনেকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন। এবার সেই তালিকায় উঠে এলো অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী অনুপম রায়, পিয়া চক্রবর্তী, অভিনেতা ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখের নাম।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তাঁরা তৈরি করেছেন 'সেফ হোম'। করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন সর্বস্তরের মানুষ। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের কাতর আবেদনে সাড়া দিয়েছেন সকলেই। প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালের শয্যা সংকট দেখা দিয়েছে। মিলছেনা টিকা সহ নানা জীবনদায়ী ওষুধ। রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেফ হোম চালু করেছেন। এবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাঁর টিম ব্যক্তিগত উদ্যোগে সেফ হোম চালু করেছেন। যেখানে চিকিৎসক থেকে শুরু করে অক্সিজেন, জীবনদায়ী ওষুধ এবং করোনা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা মজুত থাকবে বলে জানা গেছে।

শনিবার থেকে এই সেফ হোম চালু হওয়ার কথা। অভিনেতা ঋদ্ধি সেন তাঁর ফেসবুক পেজে বলেছেন, "আমরা কিছুজন মিলে একটা ইন্টেরিম কোভিড রিলিফ সেন্টার করার চেষ্টা করছি। ভয়ঙ্কর পরিস্থিতি চলছে দেশ ও রাজ্য জুড়ে। তার মধ্যে চলছে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি। সেখানে যাঁরা সংকটপূর্ণ অবস্থায় আছেন, অক্সিজেন পাচ্ছেন না বা হাসপাতাল বেডের খোঁজ পাচ্ছেন না, তাঁদেরকে আমরা এখানে অক্সিজেন এবং কিছু প্রাথমিক মেডিকেল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। যতক্ষন তাঁরা হাসপাতাল বেডের জন্য অপেক্ষা করবেন বা স্থিতিশীল হবেন l থাকবেন ডাক্তাররা ,আমাদের হেল্পলাইন নম্বর শুরু হবে শিগগিরই l প্রস্তুতি চলছে। কিছু সদয় মানুষের সাহায্যে আমরা এই উদ্যোগ শুরু করতে চলেছি শীঘ্রই l আশাকরি পাশে থাকবেন আপনারা l"

গতকাল তিনি আরও বলেছেন, "সিটিজেনস রেসপন্স এর উদ্যোগে এই কাজ শুরু হয়েছে। বেড, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কিটস, জরুরী ওষুধ প্রায় সব চলে এসেছে। আমাদের Interim Relief Centre-এ প্রস্তুতি চলছে পুরোদমে। কাল থেকে খুলে যাবে আমাদের হেল্পলাইন নম্বর l কাল থেকে সব তথ্য পেয়ে যাবেন আপনারা।"

তারকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ইতিমধ্যেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক টুইটে লিখেছেন, "অসাধারণ উদ্যোগ নিয়েছে গোটা টিম। তোমাদের সাফল্য কামনা করি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster