২৫ অক্টোবর, ২০২৬
বিনোদন

এবার পুজোর সঙ্গী 'কাছের মানুষ', উচ্ছ্বসিত হয়ে ছবি পোস্ট করলেন দেব এবং ইশা

সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত 'কাছের মানুষ' ছবিটি

গত দু বছর ধরে পারিপার্শ্বিকতাকে নিয়ন্ত্রণ করে গেছে অতিমারি কোভিড (Covid 19)। সিনেমা হল থেকে শুরু করে বাঙালির আবেগ দুর্গা পুজোতেও পালন করা হয়েছে কঠোর নিয়মকানুন। গত দু বছর ধরে মানুষ আনন্দ করার চেয়ে, আতঙ্কিতই বেশি থেকেছেন। কিন্তু এবারে পুজোয় দারুন খুশির খবর। টলিউডের 'মিস্টার ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) এবং দেব (Dev) অভিনীত ছবি 'কাছের মানুষ' (Kacher Manush) পুজোর প্রাক্কালে মুক্তি পেতে চলেছে। ছবির নায়িকা ইশা সাহা (Ishaa Saha) এবং অভিনেতা দেব সামাজিক মাধ্যমে (Social Media) ছবির পোষ্টারের সঙ্গে সেই খবর আবার জানান দিলেন দর্শক-মহলে।

এই ছবির পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই জনতার মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কারণ, পোস্টারে যে ইন্ড্রাস্ট্রির দুই ভিতকেই দেখা যাচ্ছে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures) নিবেদিত, পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত এই ছবিতে, একটি সমান্তরাল ট্রেন লাইনে মুখোমুখি বসে আছেন প্রসেনজিৎ এবং দেব। দুর থেকে আসছে একটি ট্রেন! প্রসেনজিতের চরিত্রটির নাম হয়েছে সুদর্শন। তাঁকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বেশ বিধ্বস্ত। হয়ত ট্রেনটির উপস্থিতি তাঁরই জীবনবিমুখ মনস্তত্ত্ব তুলে ধরছে। অপরদিকে দেবের চরিত্রটি কুন্তল, ঠিক যেন সুদর্শনের বিপরীত। মনে হচ্ছে তিনি পুরোপুরি প্রাণ-শক্তিতে ভরপুর এক যুবক, যিনি সুদর্শনের এই জীবনবিমুখ হওয়ার কারণ জেনে, তাঁকে পুনরায় জীবনমুখী করে তুলবেন।

এর আগেও তাঁদের 'জুলফিকার' (Zulfiqar) ছবিতে দেখা গেছে একসঙ্গে। এই ছবিতে দেবের বিপরীতে থাকবেন অভিনেত্রী ইশা সাহা। বেশ কিছুমাস আগে দর্শক তাঁদের জুটিকে প্রথম পেয়েছিলেন 'গোলন্দাজ' (Golondaaj) সিনেমায়। এই ছবিটির সম্ভাব্য মুক্তির তারিখ ৩০ সেপ্টেম্বর। আবার এটি একটি বিশেষ দিনও বটে। এটি প্রসেনজিৎ চ্যাটার্জীর জন্মদিন। তার ওপর সেদিন পঞ্চমী। পুজোর আমেজকে একেবারে যথাযথ উপভোগ্য করে তুলতে প্রসেনজিৎ এবং দেবের সিনেমা যে বেশ ভালোমতই যে সাড়া ফেলবে, তা এখন থেকেই দর্শকের উদ্দীপনা দেখে বোঝা যাচ্ছে। তাঁদের ভক্ত সংখ্যা কম নয়, প্রিয় দুই অভিনেতাকে একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন তাঁরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita