৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

থিয়েটারের মানুষদের দরকার ব্যালেন্স: রুদ্রপ্রসাদ সেনগুপ্ত

"থিয়েটার তো একা একা হতেই পারে না। অথচ প্রতিটি একা মানুষের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা চাই"। পরিদর্শক.কম -এর সাথে একান্ত আড্ডায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।
Rudraprasad Sengupta Bengali News
নিজস্ব চিত্র
Rudrarup-Mukhopadhyay
রুদ্ররূপ মুখোপাধ্যায়
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০
শেষ আপডেট: ৮ আগস্ট ২০২০ ১৪:৫৮

"কেন মানুষ থিয়েটারের সৃজকদের কাছে যাবে জানো? থিয়েটারের লোকেরা আসলে সমাজের সিসমোগ্রাফ। তারা ক্রান্তদর্শী। অনেক আগে ওঁরা সামাজিক বদলগুলো টের পান। তাই থিয়েটারের মানুষদের অনেক বেশি বোধ ও অনুভূতিসম্পন্ন হতে হয়", বলছিলেন তিনি। বাংলা নবনাট্য আন্দোলন এবং শম্ভু মিত্র থেকে অনেক নাম ও ধারা বয়ে আজ কোথায় এলো আমাদের বহুজনবন্দিত, গুনীজননন্দিত বাংলা থিয়েটার সেই বিষয়েই কথা হচ্ছিল। নিজের নানা অভিজ্ঞতা টুকরো টুকরো নানা ছবির মাধ্যমে তুলে ধরছিলেন অবলীলায়। আমাদের থিয়েটারের উদ্বর্তন ও উত্পীড়ন, দুইই এল আলোচনায়। চারপাশে ঘটে চলা থিয়েটারের কাজের ব্যাকুলতার মাঝে ইতিউতি যে একটা অশ্রদ্ধার বাতাবরণও পুষ্টি পাচ্ছে আর সেটা পীড়িত করছে নতুন নাটুয়াদের মন ও মনন, সে কথা শুনলেন মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে।

Rudraprasad Sengupta interview Bengali News
নিজস্ব চিত্র

কথায় কথায় এলেন ক্যারেল চ্যাপেক, ব্রেখ্ট, এলেন শেকসপিয়র এবং অনিবার্য সেই রবীন্দ্রনাথ। "থিয়েটার তো একা একা হতেই পারে না। অথচ প্রতিটি একা মানুষের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা চাই। সেই চর্চাটা আবার একা একাই হয়। এইটিই ডাইকোটমি থিয়েটারে। এখানে তুমি একা কেউ নও আবার তোমায় একা একাই চর্যাটা রাখতে হয়। এটা করতে গিয়েই গোলমাল হয় বোঝাবুঝিতে", সমকালীন ভাবনা ও তার মধ্যেকার লুজ হোলগুলি বুঝতে চাইলেন নতুনদের থেকে। বললেন, "আসলে থিয়েটারে যখন কেউ আসে সে তো সত্যের মুখোমুখি হতে আসে। আর সেই সত্যপ্রকাশ, সেই অভিনয় তো গোটা শরীর মনে ঘটে। তাই কোথাও যেমন ডুবে থাকতে হয় সময়ের গতিপ্রকৃতি বুঝতে তেমনই আবার একটু সুখেষু নিরুদ্বিগ্নমনহ দুঃখেষু বীতরাগস্পৃহও হতে হবে। ওটাই ব্যালেন্স। থিয়েটারে সেই ব্যালেন্সের খেলা সর্বত্র।" তিনি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। প্রজ্ঞা এখনও যাঁর মধ্যে জাগ্রত।

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster