৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

সায়নী ঘোষের বিরুদ্ধে এফআইআর তথাগতর, কি বক্তব্য কৌশিক, রুদ্রনীল এবং সিধুর?

২০১৫ সালে সায়নী ঘোষ একটি টুইট নিয়ে তথাগত রায় তার বিরুদ্ধে মামলা করেছেন।
Kaushik sen rudranil ghosh and sidhu Bengali News
কৌশিক সেন, রুদ্রনীল ঘোষ ও সিধু @twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ৪:৫৯

অভিনেত্রী সায়নী ঘোষ ২০১৫ সালে একটি টুইট করেছিলেন যেটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে, এই মর্মে এদিন সায়নীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা তথাগত রায়। এছাড়া সায়নী ঘোষের বিরুদ্ধে আসামে হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে তাদের বক্তব্য রেখেছেন চলচ্চিত্র জগতের বুদ্ধিজীবীগণ। এই তালিকায় রয়েছেন অভিনেতা কৌশিক সেন , অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং গায়ক সিদ্ধার্থ ওরফে সিধু।

কৌশিক সেন এর বক্তব্য, যদি সায়নী ঘোষ তার টুইটার অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট করে থাকেন তবে ঐ পোষ্টের দায়িত্ব তাকেই নিতে হবে। যদি তিনি ২০১৫ সালে কোন পোস্ট করে থাকেন, তাহলে সেটা তখন ধর্মীয় ভাবাবেগে আঘাত করছিল। কিন্তু এর মানে এটা নয় যে তিনি এখন বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এটা কিন্তু রুচিশীল নয়।

অন্যদিকে অভিনেতা রুদ্রনীল ঘোষের বক্তব্য, দেশে ভিন্ন ভিন্ন ধর্ম মতের মানুষ রয়েছে এবং তারা তাদের শ্রদ্ধা এবং ভালবাসার ভগবানকে যেভাবে ডাকবেন ডাকতে পারেন। এতে কিন্তু সায়নীর ব্যক্তিগত কোন আবেগ জড়িয়ে থাকতে পারে না। সায়নী বলেছেন, জয় শ্রীরাম হুংকার দেখানো হচ্ছে। এটা সায়নীর সম্পূর্ণ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আমি নিজে কখনো পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বলতে দেখিনি। তার পুরনো টুইট পড়ে তাকে চেনার চেষ্টা করছেন হিন্দু ধর্মের মানুষেরা। ভগবান শিব কে নিয়ে তিনি একটি টুইট করেছিলেন যা যে কারোর ভাবাবেগে আঘাত করতে পারে। এমন যদি কেউ করে থাকেন, তাহলে কিন্তু আমি করিনি না বলে, অনিচ্ছাকৃতভাবে করেছি বা কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না এরকম বলে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। যদি তিনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত না করতেন হয়তো তাহলে কেউ অতীতে গিয়ে খুঁজতেন না।

অন্যদিকে গায়ক সিধু বলছেন, শিল্পীর ধর্ম শিল্প। বেশ কয়েক বছর আগে কে কি ধরনের টুইট করেছেন সেটাকে যদি আজ তুলে এনে রাজনৈতিক কারনে ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু আমি নৈতিকভাবে সমর্থন করছি না। একজন শিল্পী হিসেবে আমার এটাই অনুরোধ, শিল্পীর বাক স্বাধীনতা রুদ্ধ করবেন না। আখেরে সেটা কিন্তু দেশের শিল্প সংস্কৃতির ক্ষতি হয়ে দাঁড়াবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster