৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

"অন্তত ছেঁড়া জিন্স পরিনি", ইনস্ট্যাতে বোল্ড লুক-ছবি পোস্ট করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ আয়ুষ্মান-পত্নী তাহিরার

নারীবিদ্বেষের বিরুদ্ধে তাহিরার এহেন প্রতিবাদের প্রশংসা করেন হুমা কুরেশি, ভুমি পেডনেকররাও
Ayushmann tahira Bengali News
আয়ুষ্মান খুরানা - তাহিরা কাশ্যপ ~Instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০২১
শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১১:১৫

মেয়েদের পোশাক কেমন হবে সে নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র জনরোষের মুখে পড়েন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। ছেঁড়া জিন্স পরে মেয়েরা পশ্চিমী সভ্যতা আয়ত্ত করতে চাইছে যা ভারতীয় মূল্যবোধে আঘাত করে, এহেন মন্তব্য করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ও সমালোচনার শিকার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এবার জনপ্রিয় বলি গায়ক-অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ নিজের বোল্ড লুকের একটি ছবি ছোটো ভিডিও আকারে ইনস্ট্যাগ্রামে পোস্ট করে ক্যাপশন দিলেন "অন্তত ছেঁড়া জিন্স পরিনি"। আক্রমণের তীর অত্যন্ত স্পষ্ট। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই পোস্টে সমর্থন জানিয়েছেন নেটিজেনরা। হুমা কুরেশি, ভূমি পেডনেকরের মতো প্রথম সারির বলিউড অভিনেত্রীরাও এই অভিনব প্রতিবাদকে কুর্নিশ জানান।

আয়ুষ্মানের স্ত্রী বলেই নয়, লেখিকা হিসেবে তাহিরার নিজস্ব পরিচিতি সর্বজনবিদিত। ক্যানসারকে জয় করেন তাহিরা। কেমোথেরাপির কারণে ন্যাড়া হওয়া তাহিরার বেশ কয়েকটি ছবি প্রকাশে আনেন নিজেই। কখনো স্বামী আয়ুষ্মানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতেও প্রকাশ্যে আনা ছবিতে একসাথে ধরা দিয়েছেন যুগলে। নারীবিদ্বেষী কার্যকলাপ বা মন্তব্যে আগেও মুখ খুলেছেন ঠোঁটকাটা তাহিরা। এই ছবিটি তার কেশবিহীন ছবিগুলির মধ্যেই একটি যেখানে দেখা যাচ্ছে বিকিনি ও সানগ্লাস পরিহিতা অবস্থায় ধরা দিয়েছেন তিনি।

সদ্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া তীরথ, এনজিওর এক মহিলা সদস্যকে ছেঁড়া জিন্স পরতে দেখে মূল্যবোধ ও সমাজের প্রতি বার্তা নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষক শিক্ষিকারা কী শিক্ষা দিচ্ছেন, সে নিয়েও সন্দেহ প্রকাশ করে‌ন এবং গা ঢাকা পোশাক পরার নিদান দেন। এহেন বিবৃতিতে নানা মহল থেকে সমালোচনা উড়ে এসেছে। চাপের মুখে ক্ষমা চাইলেও নিজের বিশ্বাসে অনড় থাকেন তিনি।

Tahira Kashyap Bengali News
তাহিরা কাশ্যপ ~Instagram

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster