১১ অক্টোবর, ২০২৬
বিনোদন

বরুণের ছবিতে মন্তব্য সামান্থার, খুব শীঘ্রই তাঁদের দেখা যাবে 'সিটাডেল' সিরিজে

অসুস্থতা কাটিয়ে চেনা ছন্দে দক্ষিণী অভিনেত্রী সামান্থা, উত্তেজিত ভক্তকুল
varun dhawan natasah dalal wedding Bengali News
বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল facebook.com/Official.NatashaDalal

বেশ দীর্ঘ সময় ধরে মায়োসাইটিস নামের এক বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। যোগ দিতে পারছিলেন না নতুন কাজে। আমেরিকান সায়েন্স ফিকশন সিরিজ, 'সিটাডেল' (Citadel) এর ভারতীয় সংস্করণে সামান্থা নির্বাচিত হলেও, শারীরিক অসুস্থতার জন্য সেই কাজ পিছিয়ে যায়। কিন্তু ধীরে ধীরে সুস্থ হতেই চেনা ছন্দে ফেরেন অভিনেত্রী। শুরু হয় 'সিটাডেল' এর নির্মাণ পর্ব। সামান্থার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে (Varun Dhawan)। সম্প্রতি সামাজিক মাধ্যমে (Social Media) বরুণ ধাওয়ানের প্রকাশ করা কিছু ছবিতে, সামান্থার করা মন্তব্যকে ঘিরে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্বাভাবিক ভাবেই তাঁরা অনুমান করছেন, খুব শীঘ্রই প্রিয় অভিনেত্রীকে দেখা যাবে রুপোলি পর্দায়।

শেষ সামান্থাকে তাঁর দক্ষিণী অনুগামীরা পেয়েছিলেন 'পুষ্পা' (Pushpa) ছবিতে। তাও ক্ষণিকের জন্য একটি 'আইটেম' গানে নাচের দৃশ্যে। যদিও বলিউডের 'ফ্যামিলি ম্যান' (Family Man) নামের একটি সিরিজেও অভিনয় করেন এই দক্ষিণী অভিনেত্রী। কিন্তু এরই মাঝে তাঁর জীবনে ঘটতে থাকে নানা দুর্যোগ। বিবাহ বিচ্ছেদ থেকে শারীরিক প্রতিকূলতা, একের পর এক ঝড়ের মোকাবিলা করতে হয় তাঁকে। কিন্তু তাঁকে ফের পর্দার সামনে দেখা যাবে শুনে আলোড়ন সৃষ্টি হয়েছে তাঁর ভক্ত মহলে। সহ-অভিনেতা বরুণের ছবিতে আগুনের 'ইমোজি' দিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

ভারতীয় শিল্প এবং সংস্কৃতির বিকাশের জন্য নেওয়া নতুন উদ্যোগে, সম্প্রতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং নীতা আম্বানির (Nita Ambani) অনুষ্ঠানে অন্যান্য তারকাদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন বরুণ ধাওয়ান। সেখানকার কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। মুহূর্তে ভক্ত থেকে তারকাদের মন্তব্যে ভরে ওঠে তাঁর ছবি। সামান্থা বাদে, ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা (Manish Malhotra), অভিনেত্রী বাণী কাপুর (Vaani Kapoor) থেকে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), সকলেই তাঁদের মুগ্ধতা প্রকাশ করেছেন। এমনকী বরুণের একার ছবিতে সন্তুষ্ট হননি তাঁর অনেক অনুগামী, স্ত্রী নাতাশাকে সঙ্গে নিয়ে ছবি দেওয়ারও আর্জি শোনা গেছে তাঁদের বয়ানে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster