৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

জনপ্রিয় লোকসঙ্গীত এবার আধুনিক মোড়কে, মনের খবর জানান দিতে আসছেন স্নিগ্ধজিৎ

২০১৯ এ বাংলার সারেগামাপার মঞ্চে দ্বিতীয় স্থান অধিকার করেন স্নিগ্ধজিৎ ভৌমিক
Snigdhajit 1 Bengali News
instagram.com/snigdhajit_official0209
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ২১:০৭

কেটে গেছে প্রায় বেশ কিছু বছর। ২০১৯ সালে বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান সারেগামাপায় (Saregamapa), গানে গানে সকলের মনে জায়গা করে নেন ছোট্ট গ্রাম বুনিয়াদপুরের ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। এগিয়েছে কেরিয়ারের গ্রাফ। তাঁর মুকুটে যোগ হয়েছে নতুন নতুন সাফল্যের পালক। এখন তিনি সারা ভারতের পছন্দের। ইতিমধ্যে অনেকগুলি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন স্নিগ্ধজিৎ। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর কণ্ঠে একটি প্রচলিত লোকসঙ্গীতের 'কভার'(Cover), "মন আমার কেমন কেমন করে" (Mon Amar Kemon Kemon Kore)।

জনপ্রিয় লোকসঙ্গীত 'মন আমার কেমন কেমন করে' (Folk Song) গানের কিছু কলির সঙ্গেই, একটি আধুনিক উপস্থাপনা পরিবেশন করতে চলেছে জি মিউজিক কোম্পানি (Zee Music Company)। কণ্ঠে থাকবেন স্বয়ং স্নিগ্ধজিৎ। ইতিমধ্যে তিনি ঋত্বিক রোশন (Hrithik Roshan) অভিনীত 'বিক্রম ভেদা' (Vikram Vedha) ছবিতে, প্রথম নেপথ্য গায়ক (Playback Singer) হিসেবে অভিষেক ঘটিয়েছেন। ফলে স্নিগ্ধজিতের জনপ্রিয়তা এখন আসমুদ্রহিমাচলব্যাপী।

সমগ্র পরিবেশনাটির প্রযোজক, এবং সঙ্গীত পরিচালক হলেন বরেণ্য সাহা (Barenya Saha)। বিলা বয় এন্টারটেইমেন্টের (Bila Boy Entertainment) এই উপস্থাপনায়, দৃশ্যায়ন পরিচালনা করেছেন রোহণ কুমার পাল (Rohan Kumar Paul)। 'মন আমার কেমন কেমন করে' মুক্তি পাবে জি মিউজিক কোম্পানির বাংলা (Zee Music Bangla) ইউটিউব চ্যানেল থেকে, আগামী ১৫ ডিসেম্বর। সামাজিক মাধ্যমে (Social Media) ছবি প্রকাশ করে, স্নিগ্ধজিৎ তাঁর সকল শুভাকাঙ্ক্ষীর কাছে অনুরোধ করেছেন, প্রতিবারের মত তাঁর এই নতুন সফরেও যেন তাঁরা ভালোবাসা ও আশীর্বাদ সহযোগে, তাঁর সফরসঙ্গী হয়ে ওঠেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster