৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

বাউল থেকে বলিউড, সুরের ছন্দে তিলোত্তমাকে মাতাবেন অনন্যা চক্রবর্তী

আগামী ১৮ অগস্ট কলকাতার বুকে আয়োজিত হবে অনন্যা চক্রবর্তীর লাইভ শো
Ananya Chakraborty 1 Bengali News
instagram.com/ananyachakrabortyy

সঙ্গীতপ্রেমী কলকাতাবাসীর জন্য একটি সুখবর। লোকসঙ্গীত থেকে আধুনিক হিন্দি বা বাংলা গানে মেতে উঠতে চটপট কেটে নিন গায়িকা অনন্যা চক্রবর্তীর (Ananya Chakrabarty) আসন্ন অনুষ্ঠানের টিকিট। আগামী ১৮ অগস্ট, কলকাতার লর্ড অফ ড্রিংকসে (Lord Of Drinks) আয়োজিত হবে এক সুরেলা সফর। সারেগামাপা খ্যাত অনন্যা এবং তাঁর দল হবেন এই অনুষ্ঠানের প্রাণকেন্দ্র।

বাংলা হোক বা হিন্দি, দুই সারেগামাপার (Saregamapa) মঞ্চেই মধ্যমণি হয়ে উঠেছিলেন সন্তোষপুরের অনন্যা চক্রবর্তী। ছোট থেকে বাউল গানের সঙ্গে যুক্ত থাকলেও, বলিউড তথা যেকোনও রকমের আধুনিক গানের প্রতিও তাঁর দক্ষতা প্রকাশ পেয়েছে বরাবর। অনন্যা যে এই মুহূর্তে, নতুন প্রজন্মের কাছে একজন উজ্জ্বল তারকা হয়ে উঠেছেন, তা বলতে বাকি রাখে না।

ঋত্বিক রোশন (Hrithik Roshan) অভিনীত 'বিক্রম ভেধা' (Vikram Vedha) ছবিতে স্নিগ্ধজিৎ ভৌমিকের (Snigdhajit Bhowmik) সঙ্গে 'অ্যালকোহলিয়া' (Alcoholia) গানে গলা মিলিয়েছেন অনন্যা। বলা বাহুল্য, এই গানটিই বলিউডে গায়িকার অভিষেক ঘটিয়েছে। আগামী ১৮ তারিখ, লর্ড অফ ড্রিংকসে রাত্রি নটা থেকে শুরু হবে অনন্যার অনুষ্ঠান। টিকিট মূল্য দেড় হাজার। একুশ বছরের কম বয়সীরা অংশ নিতে পারবেন না এই অনুষ্ঠানে। বিস্তারিত তথ্য জানতে সাহায্য নিতে পারেন 'বুক মাই শো' এর (Book My Show)।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena