২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

পুতুলনাচ থেকে স্থানীয় ভোজ, রাজস্থানী ছোঁয়ায় পরিপূর্ণতা পাবে 'শেরশাহ' জুটির বিবাহ বাসর

জয়সলমিরের সূর্যগড় দূর্গে রাজকীয়ভাবে আয়োজিত হবে সিদ্ধার্থ এবং কিয়ারার বিবাহ
Shershaah movie award Bengali News
youtube.com
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩
শেষ আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৭

তাঁদের সম্পর্ক বরাবরই চর্চার কেন্দ্রে ছিল। এবার হতে চলেছে সকল জল্পনার অবসান। বাস্তবেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আদভানি (Kiara Advani)। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী ৬ ফেব্রুয়ারি সম্পন্ন হবে তাঁদের বিবাহ। ৪ এবং ৫ তারিখ ধরে চলবে প্রাক বিবাহের যাবতীয় অনুষ্ঠান। রাজস্থানের বিখ্যাত এক দুর্গে আয়োজিত হবে এই মহানুষ্ঠানটি। অতিথিদের চিত্ত বিনোদন থেকে রসনা বিলাসে থাকবে একাধিক চমক।

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি তাঁরা। যদিও এই যুগল সরাসরি সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি। তবে অপরজনের অনুপস্থিতিতে তাঁর নাম শুনলে, আরেকজনের মুখে ফুটে ওঠা লাজুক হাসি চোখ এড়ায়নি অনুগামীদের। শোনা যাচ্ছে, ৬ তারিখে আয়োজিত হবে সিদ্ধার্থ এবং কিয়ারার বিবাহ বাসর। সাংস্কৃতিক মহলের বিভিন্ন তারকা সমাগমে পরিপূর্ণতা পাবে এই আনন্দ আয়োজন। উপস্থিত হবেন কিয়ারার বিশেষ বান্ধবী, মুকেশ অম্বানীর (Mukesh Ambani) কন্যা, ইশা অম্বানী (Isha Ambani)। সদ্য তিনি দুই ফুটফুটে সন্তানের মা হয়েছেন। কিন্তু প্রিয় বান্ধবীর বিবাহে কোনওমতেই অনুপস্থিত থাকতে চান না তিনি।

পর্দার এই 'শেরশাহ' (Shershaah) জুটির বাস্তব পরিণতি পাবে জয়সালমিরের সূর্যগড় দুর্গে। বলিউডের অনেক তারকাই এখানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিশেষ দিনে নব দম্পতিকে সাজিয়ে তুলবেন মণীশ মালহোত্রা (Manish Malhotra)। অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকবে রাজস্থানী সংস্কৃতির ছোঁয়া। খাবারেও থাকবে বিশেষত্ব। দেশীয় এবং বিদেশীয় খাবারের মেলবন্ধন তো থাকবেই, থাকবে রাজস্থানের স্থানীয় খাবার যেমন 'বাজরে কি রোটি', 'বাজরে কি সয়তা' র মত জনপ্রিয় পদের সমাগমও। সিদ্ধার্থ-কিয়ারার বিবাহের খবর প্রকাশ্যে আসতেই, আলোড়ন সৃষ্টি হয়েছে অনুগামীদের মধ্যে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster