১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

'শেরশাহ'র মুকুটে নতুন পালক! সেরার শিরোপায় ভূষিত সিদ্ধার্থ-কিয়ারার ছবি

৬৯ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩' এ সম্মানিত 'শেরশাহ'

বছর দুয়েক আগে, সারা বিশ্ব যখন অতিমারির দৌরাত্ম্যে আতঙ্কিত, সেই সময় থেমে থাকেননি বিনোদন জগতের শিল্পীরা। মানুষকে হলমুখী না করেও, ওটিটি মাধ্যম (OTT Platform) খুলে দেন বিনোদন প্রদানের উদ্দেশ্যে। অন্যান্য তারকার মত সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীও (Kiara Advani) তাঁদের ছবি 'শেরশাহ'কে (Shershaah) ওটিটি মাধ্যমের দ্বারা দর্শকের সামনে তুলে ধরেন। বলা বাহুল্য, ছবি মুক্তির পর একের পর এক সাফল্যের পালক জুড়তে থাকে 'শেরশাহ'র মুকুটে। সম্প্রতি 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩' এ (National Films Awards 2023) সেরা জুরি অ্যাওয়ার্ডে (Jury Award) ভূষিত হল এই ছবি।

সেরা ছবি থেকে সেরা পরিচালক হোক কিংবা সেরা গান, বরাবরই বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নিয়েছে 'শেরশাহ'। সম্প্রতি, ২৪ অগস্ট দিল্লিতে আয়োজিত করা হয় ৬৯ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩'। সেখানে সেরা 'ফিচার ফিল্ম' হিসেবে জুরি পুরস্কারে মনোনীত হয় বিষ্ণুবর্ধন (Vishnuvardhan) পরিচালিত 'শেরশাহ'।

কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল সিদ্ধার্থ এবং কিয়ারা অভিনীত এই ছবি। 'শেরশাহ'র সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজক করণ জোহর (Karan Johar)। সামাজিক মাধ্যমে তাঁর ভাব প্রকাশ করে জানিয়েছেন, "কী অসাধারণ এক সম্মান! আমাদের চলচ্চিত্র 'শেরশাহ'কে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদানের জন্য আমি কৃতজ্ঞ। আপনি খুব কম ক্ষেত্রেই, সঠিক মুহূর্তে সঠিক মানুষদের খুঁজে পাবেন। যা আমরা পেয়েছিলাম এই ছবি নির্মাণকে কেন্দ্র করে। আর তাই আজ আমরা এমন সাফল্যে উপনীত হতে পেরেছি। আপনাদের ভালোবাসা পেয়ে আমরা ধন্য।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster