২ নভেম্বর, ২০২৬
বিনোদন

আত্ম উদযাপনের সাক্ষী হবে ‘পাহাড়গঞ্জ হল্ট’, নিজেকে ভালোবাসাই হবে এই ছবির মূল মন্ত্র

চেনা চরিত্রদের অচেনা গল্প নিয়ে বড় পর্দায় আসছে পৃথা চক্রবর্তীর নতুন ছবি
Ritwick yellow Bengali News
instagram.com/ritwickchak_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪১

'নিজেকে ভালোবাসো, তুমি এবার', আমরা মুখে ফলাও করে বললেও, পালন করি কজন? বরং ভুলে যাই আত্মতৃপ্তির মর্ম। অপরজনের মন ভালো রাখতে কখনও বিলিয়ে দিতে হয় নিজেকেও। কিন্তু সত্যিই কি তখন আত্মউদযাপন সম্ভব হয়? অন্যকে ভালোবেসেই কি শুধু নিজের স্বার্থকতা? এমন কিছু প্রশ্নই দানা বেঁধেছে লেখিকা তথা পরিচালক পৃথা চক্রবর্তীর (Pritha Chakraborty) আগামী ছবি ‘পাহাড়গঞ্জ হল্ট’ (Paharganj Halt) এ। মুখ্য ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এবং পাওলি দাম (Paoli Dam) থাকলেও, এই ছবি আত্ম-প্রেম নিয়ে আবর্তিত।

গত প্রেম দিবসে এই ছবির ঘোষনা করেছেন খোদ কলাকুশলীসহ পরিচালক। যদিও কেউই গল্পের বিষয়বস্তু নিয়ে মুখ খুলতে রাজি হননি। কেবল আভাস পাওয়া গেছে, এই ছবি নিজেকে ভালোবেসে উদযাপনের গল্প। ভালোবাসার মানুষের কাছে পৌঁছতে, আগে নিজেকে পরখ করতে হবে, বুঝতে হবে, এবং নিজেকেই নিজে স্বীকৃতি দিতে হবে। তাহলেই ছোঁয়া যাবে বিপরীত প্রান্তের আকাঙ্খিত দোসরটিকে।

প্রায় ছয় বছর পর ঋত্বিক চক্রবর্তী এবং পাওলি দাম বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন। তাঁরা দুজনেই ভীষণ আশাবাদী তাঁদের নতুন ছবি নিয়ে। পরিচালক পৃথা চক্রবর্তীর দ্বিতীয় ছবি ‘পাহাড়গঞ্জ হল্ট’। পৃথা সাধারণত অন্য ধাঁচের গল্প বলতেই পছন্দ করেন। তাঁর প্রথম ছবি 'মুখার্জীদার বউ'ও (Mukherjee Dar Bou) ছিল বেশ ব্যতিক্রমী জঁরের ছবি। ‘পাহাড়গঞ্জ হল্ট’ ছবিটিতেও নারী পুরুষের সম্পর্ক দেখানো হলেও, এক নতুন আঙ্গিকে তা প্রতিষ্ঠিত হবে। শুরু হয়েছে এই ছবির প্রস্তুতি। প্রমোদ ফিল্মস (Pramod Films) নিবেদিত এই ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রতীক চক্রবর্তী (Prateek Chakravorty)।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured