৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

নিন্দুকের মুখে ছাই! রণবীর-আলিয়ার বিয়েতে সামিল টলি অভিনেত্রী দেবলীনা কুমার!

বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং নিয়ে, মজলো টেলি পাড়া!
Devlina Alia Ranbir Bengali News
instagram.com/devlinakumar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ১২:৩৭

অয়ন মুখার্জীর (Ayan Mukerji) 'ব্রহ্মাস্ত্র'র (Brahmastra) সেটে, দানা বেঁধেছিল তাঁদের রসায়ন। বিভিন্ন দোলাচলের পর, অবশেষে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। যদিও তাঁদের বিয়ের তারিখে প্রথম থেকেই ঘটে চলেছে অদল বদল। সম্প্রতি নিরাপত্তার কারণে তারিখ পরিবর্তন করা হলেও, সম্ভাব্য তারিখ হিসেবে ১৪ এপ্রিলই যে হতে চলেছে তাঁদের শুভ পরিণয়ের দোসর, সে ঠারেঠোরে বুঝে গেছিলেন আপামর জনতা। কথা হচ্ছে, রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) বিবাহ নিয়ে।

বলিউডের এই 'বিগ ফ্যাট ওয়েডিং'কে নিয়ে কল্পনা, জল্পনা, তরজা, কিছুরই অভাব ছিলনা। আজ তাঁদের বিয়ে হিসেবে বাদ থাকলোনা টলিপাড়ায় রসিকতার আবহ! দেবলীনা কুমার (Devlina Kumar) থেকে জুন মালিয়া (June Maliah), কেউ বাদ যাননি 'রনলিয়া' জুটির বিয়ে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠতে। দেবলীনা কুমার তো ছবি পোস্ট করেছেন, বিয়ের মন্ডপ থেকেই! কি ভাবছেন, এতে হাসির কি হল? আসলে, সামাজিক মাধ্যমে (Social Media) তাঁর পোস্ট করা ছবিতে বিয়ের বেশে বাঙালি সাজে, নব দম্পতি রণবীর এবং আলিয়াকে দেখা গেলেও, আসলে তাঁরা নকল। আর মজা এখানেই। দেবলীনা তাঁর দুষ্টু মিষ্টি রসিক মনে এই ফাঁদটি বেশ ভালই পেতেছেন। দুজন যুবক যুবতীকে পরিয়েছেন রণবীর এবং আলিয়ার মুখোশ। আর তাঁদের ঘিরে রয়েছেন নকল বর পক্ষ এবং কনে পক্ষ, এবং তাঁদের মঙ্গলকামনায় স্বয়ং দেবলীনা।

অপরদিকে, স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক, 'গাঁটছড়া'র (Gantchhora) সেটে, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee) সঙ্গে ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীদের এই বিয়ে নিয়ে মজায় মশগুল হতে দেখা গেছে। দেখা যাচ্ছে, অনিন্দ্য বেজায় ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং শেষে, বিবাহে আমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার জন্য। অথচ তাঁর গাড়ির তেল শেষ। তাই 'অসহায়' হয়ে তিনি অভিনেত্রী জুন মালিয়ার কাছে সাহায্য চাইছেন। জুন জানান, এই বিয়ের জন্য নাকি খোদ নব দম্পতি তাঁদের জন্য প্রাইভেট যানের ব্যবস্থা করেছেন। এমন সময় ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করা, অভিনেতা শুভ্রজিত দত্ত (Subhrajit Dutta) বলে ওঠেন, 'রণবীর কাপুর মানে মিন্টো পার্কে যাঁর শাড়ির দোকান?' এর আগে পর্যন্ত সকলেই সাবলীল ভাবে তাঁদের রসিকতাগুলি উপস্থাপন করেছিলেন। কিন্তু শুভ্রজিতের কথায় কেউ আর হাসি দমিয়ে রাখতে পারেননি। সবাই ফেটে পড়েন শুভ্রজিতের সেন্স অফ হিউমারে।

এদিকে কথামত বিবাহ যোগে বাধা পড়লেন রণবীর এবং আলিয়া। সাদা এবং সোনালীর মিশেলে আলিয়া, একেবারে রাজকন্যা। নজর কাড়ছেন, বর বেশে বলিউডের 'চকলেট বয়' রণবীর কাপুর। তিনিও সাদা শেরওয়ানিতে রাজপুত্রটি। বন্ধু এবং কাছের আত্মীয়দের সঙ্গে, তাঁদের পাঁচ বছরের প্রেমের সাক্ষী, চেম্বুরের ভিটেতেই তাঁরা নতুন অধ্যায়ের সূচনা করলেন। ঘন্টা খানেকের মধ্যেই তাঁদের ছবি সাড়া ফেলে দিয়েছে সংস্কৃতি মহলে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster