২ নভেম্বর, ২০২৬
বিনোদন

Rakhi 2022 : বলিউডের এমন কিছু 'অনস্ক্রিন' ভাই-বোন জুটি, যাঁরা থেকে গেছেন দর্শকের হৃদয়ে

আজ দেশ জুড়ে পালন করা হচ্ছে রাখী বন্ধন উৎসব
Rakhi movie Bengali News
instagram.com/romancing_with_life_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১১ আগস্ট ২০২২ ৭:৫০

আজ ঘরে ঘরে ব্যস্ততা তুঙ্গে। কারণ, আজ যে দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র রাখী বন্ধন (Rakhi Bandhan 2022) উৎসব। ভাইয়ের মঙ্গলকামনায় বোনেদের রক্ষাকবচ বেঁধে দেওয়ার দিন। আজকের এই বিশেষ দিনে তাই ফিরে দেখা যাক, বলিউডের এমন 'অনস্ক্রিন' কিছু ভাই-বোন জুটিকে, যাঁদের দর্শক মনে রেখেছেন আজও।

হরে রাম হরে কৃষ্ণ - সাল ১৯৭১, মুক্তি পেয়েছিল 'হরে রাম হরে কৃষ্ণ' (Hare Rama Hare Krishna) ছবিটি। জিনাথ আমনের (Zeenat Aman) 'দম মারো দম' কালজয়ী গানটিতে কোমর দোলাননি এমন ভারতবাসী কম। কিন্তু এই ছবিতেই, হারানো বোনের প্রতি ভাইয়ের দায়িত্ববোধও মন ছুঁয়ে যায় সকলের। ছোটবেলায় মা বাবার অনাদরে মাদকাসক্ত হয়ে ঘর ছাড়ে বোন। তাঁকে খুঁজতে মরিয়া হয়ে ওঠেন দাদা। বড় হয়ে পুলিশের পদে যোগদান করে, 'অস্বাস্থ্যকর' পরিবেশে বোনকে খুঁজে পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয় ছবির গল্প। দাদার চরিত্রে অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা দেবানন্দ (Dev Anand)।

ফিজা - কাশ্মীরের সন্ত্রাসবাদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ফিজা (Fiza) ছবির প্রেক্ষাপট। ঋত্বিক রোশনের (Hrithik Roshan) মত 'হেভি ওয়েট' নায়ক থাকলেও, এটি মূলত নারী কেন্দ্রিক ছবি ছিল। তাঁর দিদির চরিত্রে অভিনয় করেন করিশ্মা কাপুর (Karishma Kapoor)। অভিনেত্রীর সন্ত্রাসবাদীদের হাত থেকে, ভাইকে উদ্ধার করার যাত্রা ফুটে ওঠে এই ছবিতে।

জোশ - তাঁরা বলিউডের জনপ্রিয় 'অন স্ক্রিন' জুটি হলেও, জোশ (Josh) সিনেমায় তাঁদের ভাই বোন হিসেবে যুগলবন্দী কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল। শাহরুখ খান (Shah Rukh Khan) এবং ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan) যতই পরবর্তিতে রোম্যান্টিক দম্পতির ভূমিকায় অভিনয় করুন না কেন, 'জোশ' এ তাঁদের একে অপরের প্রতি স্নেহ, খুনসুটি, আহ্লাদ একেবারে 'ন্যাচারাল' হয়ে ওঠে।

ধনক - অপুষ্টিতে আক্রান্ত দৃষ্টিহীন ভাইকে নিয়ে, ছোট্ট দিদির একটি আবেগঘন প্রেক্ষাপটের ওপর নির্মিত হয়েছিল 'ধনক' (Dhanak) ছবিটি। দুই ক্ষুদে শিল্পীর অভিনয় মন ছুঁয়েছিল দর্শকের। তাঁদের একে অপরের প্রতি বোঝাপড়া, একে অন্যের ঢাল হয়ে ওঠার প্রতিটা ক্ষণ, বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল।

ইকবাল - প্রয়াত সঙ্গীতশিল্পী কেকের (KK) কণ্ঠে 'আশায়ে' গানটি মন ভালো করেনি, এমন মানুষ নেই। এই গানটি হল 'ইকবাল' (Iqbal) ছবির। ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেন শ্রেয়স তালপাড়ে (Shreyas Talpade), এবং তাঁর বোনের চরিত্রে শ্বেতা বসু প্রসাদ (Shweta Basu Prasad)। শ্রেয়সের চরিত্রটি ছিল গরীব ঘরের, বধির, ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা এক কিশোরের। পারিপার্শ্বিকতা তাঁর সঙ্গ না দিলেও, তাঁর বোন ছিল তাঁর চলার পথের সঙ্গী। কোনও রকম পরিস্থিতিতে দাদাকে নিঃসঙ্গ করেনি সে।

কাই পো চে - এই ছবিতে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এবং অমৃতা পুরির (Amrita Puri) ভাই বোনের চরিত্রে অভিনয় দর্শকের মনে গেঁথে গেছে। দিদির প্রতি ভাইয়ের দায়িত্ববোধ, সচেতনতা, আদর খুনসুটিতে ভরাট এক সারল্য লক্ষ্য করা যায় তাঁদের সম্পর্কের রসায়নের ক্ষেত্রে।

দিল ধরকনে দো - রণবীর সিং (Ranveer Singh) এবং প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) 'দিল ধরকনে দো' (Dil Dhadakne Do) ছবিতে ভাই বোনের ভূমিকায় অভিনয় করেন। তাঁদের রসায়ন বেশ হৃদয়স্পর্শী হয়। কারণ তাঁদের মত হাজার হাজার মানুষ রয়েছেন যাঁরা নিজেদের ইচ্ছেকে পূরণ করতে অক্ষম হন পারিবারিক চাপে। কিন্তু সঙ্গে যদি তাঁর ঢাল হয়ে সহোদর বা সহোদরা দাঁড়ান, তবে যাত্রাপথ অনেক সোজা হয়ে ওঠে। রণবীর এবং প্রিয়াঙ্কার চরিত্রটি ঠিক এমনই ছিল।

সর্বজিত - ২০১৬ সালে মুক্তি পায় 'সর্বজিত' (Sarbjit) ছবিটি। এটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল। নিরপরাধ ভাইয়ের কারাদণ্ডের প্রতিবাদ করে দিদি হয়ে ওঠেন ভাইয়ের শক্তির স্তম্ভ। তাঁর লড়াই উদ্বুদ্ধ করে দেশের প্রত্যেক মানুষকে। সর্বজিত এবং তাঁর দিদি দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করেন যথাক্রমে রণদীপ হুদা (Randeep Hooda) এবং ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)।

ভাগ মিলখা ভাগ - এটিও একটি আত্মজীবনী। ভারতীয় ক্রীড়া জগতের তারকা মিলখা সিংয়ের (Milkha Singh) জীবন নিয়ে গড়ে ওঠে এই ছবি। নামভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার (Farhan Akhtar)। তাঁর দিদির চরিত্রে ছিলেন দিব্যা দত্ত (Divya Dutta)। ভাইয়ের চলার পথে সমস্ত প্রতিকূলতাকে ধুলিস্যাৎ করে, কিভাবে দিদি এগিয়ে নিয়ে গেছেন তাঁকে, সেই সকল মিষ্টি মধুর মুহূর্তের চিত্রায়ন ঘটেছে ছবিতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured