৩ অক্টোবর, ২০২৬
বিনোদন

ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে গুরুতর জখম প্রিয়াঙ্কা সরকার, করতে হবে অস্ত্রোপচার

দুর্ঘটনার ফলে প্রিয়াঙ্কা পায়ের হাড় ভেঙে গিয়েছে
Priyanka Arjun Chakraborty1 Bengali News
instagram.com/priyankasarkarz,/arjunchakrabarty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ১৩:০৫

ওয়েব সিরিজের (Web Series) শুটিং করতে গিয়ে রাজারহাটে (Rajarhat, Newtown) বড়ো দুর্ঘটনার (Road Accident) মুখে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Actress Priyanka Sarkar)। আহত হয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তীও (Arjun Chakraborty)। জানা যাচ্ছে, 'মহাভারত মার্ডারস' ওয়েব সিরিজের শুটিং চলছিল গতকাল রাতে। সে সময় রাত ১১টা নাগাদ শুটিংয়ের সেটে কর্ডন ভেঙে এক মদ্যপ বাইকচালক ঢুকে পড়েন। বাইকের ঢাক্কায় আহত হন অভিনেত্রী। চোট পান অর্জুনও।

সূত্রের খবর, (Kolkata News) আহত অভিনেতা-অভিনেত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৎক্ষনাৎ। সেখানে প্রাথমিক চিকিৎসাতেই ছেড়ে দেওয়া হয় অভিনেতাকে। তবে জানা যায়, দুর্ঘটনার ফলে প্রিয়াঙ্কা পায়ের হাড় ভেঙে গিয়েছে। করতে হবে অস্ত্রোপচার। সে কারণে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রিয়াঙ্কাকে।

কাজেই, আপাতত বন্ধ রয়েছে এই সিরিজের অভিনয়। কবে আবার তা শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। আশা করা হচ্ছে, যতদিন না অভিনেত্রী সুস্থ হচ্ছেন, ততদিন বন্ধই থাকবে ‘মহাভারত মার্ডারস’ নামে ওই ওয়েব সিরিজের (Web Series) শুটিং। অন্যদিকে, অভিযুক্ত বাইক চালক গতকাল থেকেই উধাও। তদন্তে নেমেছে পুলিশ আধিকারিকরা। ফের প্রশ্ন উঠেছে, পথ নিরাপত্তা নিয়ে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan