১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

'সব বৃষ্টি রোম্যান্টিক হয় না' যশ নিয়ে ফের সতর্ক করলেন ঋতাভরী

যশ নিয়ে মানুষকে সতর্ক করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো তারকারাও
Ritabhari Bengali News
ঋতাভরী চক্রবর্তী instagram.com/ritabhari_chakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০২১
শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৩:১১

ইতিমধ্যেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘যশ’-এর (Cyclone Yaas) উপস্থিতি। মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ফুঁসছে সুন্দরবনের একাধিক নদী। নদীর জল ঢুকে গিয়েছে গ্রামগুলিতে। এবার বাঁধ ভাঙল সন্দেশখালিতে।ডুবে গিয়েছে ফেরিঘাট। পাশাপাশি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক জলস্ফীতি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর এলাকায়। সাগরের মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকেছে কপিলমুনির মন্দিরেও। উত্তাল দিঘা, তাজপুরের সমুদ্র। নারকেল গাছের মাথা পর্যন্ত ঢেউ পৌঁছে যাচ্ছে।

এই পরিস্থিতিতে ফের একবার সকলকে সাবধানে থাকার অনুরোধ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। পাশে দাঁড়িয়েছেন অন্যান্যরা। এদিন বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে ঋতাভরী লেখেন, “সব বৃষ্টি রোম্যান্টিক হয় না ভালো থাকুক উপকূলের ধারের মানুষরা। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।” আবার ঋতুপর্ণা লেখেন, “সুরক্ষিত থাকুন আর বাড়ির ভিতরে থাকুন। আমফান কতটা ক্ষতি করেছিল আমাদের সকলের মনে আছে। সকলের জন্য আমার প্রার্থনা এবং ভালবাসা রইল। দয়া করে সহযোগিতা করুন আর সুরক্ষিত থাকুন। সাহস আর কখনও হারাবেন না প্লিজ!”

যদিও এই মুহুর্তে বাংলাতে নেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবুও তিনি চিন্তিত হয়ে পড়েছেন। পাশাপাশি যশ নিয়ে মানুষকে সতর্ক করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো তারকারাও। অনেকেই হেল্পলাইন নম্বর শেয়ার করেছেন। গতকালই ফ্লাড সেন্টার ও সেফ হোমের কথা জানিয়েছিলেন দেব। কন্ট্রোলরুম নম্বর এবং নিজের অফিসের ফোন নম্বরও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বাদ যাননি নুসরত, বসিরহাট কেন্দ্রের মানুষদের সুরক্ষিত থাকার আবেদন জানিয়েছেন সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। চণ্ডীপুর এবং ব্যারাকপুর এলাকায় সক্রিয় দুই তারকা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এবং রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। গতকালই দেখা গিয়েছিল সোহম বন্যা প্রবণ এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। বাদ যাননি সৌরভ, গতকাল কুকুরদের আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন তিনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster