১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

লক-আপে পড়ে ঋদ্ধির নিথর দেহ সমাজের ট্যাবুর গালে থাপ্পড়

"অভিনেতা হিসেবে আমার মা আর বান্ধবীকে দেখে মেয়েদের জগত বুঝেছি" - ঋদ্ধি সেন
Nogorkirton 1 Bengali News
"নগরকীর্তন" ছবির একটি দৃশ্য
Rudrarup-Mukhopadhyay
রুদ্ররূপ মুখোপাধ্যায়
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০
শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২০ ১২:২৪

"মেয়েলি পুরুষ"-এর ট্যাবু ছেড়ে বেরোতে পারেন না অনেকেই। 'নিউ নর্মাল' সময়েও অন্য রকমকে মেনে নিতে পারেন না ওঁরা। সেই সময় ট্রান্সজেন্ডারকে স্ক্রিনের বিষয় করেছিলেন কৌশিক গাঙ্গুলি। নগরকীর্তন চলচ্চিত্রে এক ট্রান্স চরিত্রে রূপদান করে সমাজকে বার্তা দিলেন ঋদ্ধি সেন। বললেন, "অভিনেতা হিসেবে আমার মা আর বান্ধবীকে দেখে মেয়েদের জগত বুঝেছি। আমার ভালো লেগেছে এই চ্যালেঞ্জ নিতে"।

বাংলায় এই পুরুষ দ্বারা নারী চরিত্র অভিনয়ের ট্রাডিশন বহুদিনের। আমরা যদি একদম ইতিহাসের পাতায় ফিরে যাই এবং সেখান থেকে আজকের দিন দেখার চেষ্টা করি তাহলে দেখবো প্রাথমিকভাবে অভিনয়ে মহিলাদের না আসা থেকে পুরুষ বাধ্য হয়ে মহিলা চরিত্রে অভিনয় করতেন। বাংলা থিয়েটারেও প্রায় ১০০ বছর বাংলা মঞ্চে মহিলা চরিত্রে অভিনয় করেছেন পুরুষরাই। তারপর মাইকেল মধুসূদন দত্ত এবং বেঙ্গল থিয়েটারের হাত ধরে মঞ্চে মহিলাদের আসার শুরু। এলোকেশী, গোলাপসুন্দরী, শ্যামাসুন্দরী এবং জগত্তারিনি বাংলা মঞ্চে আসা প্রথম মহিলা।

chapal bhaduri 1 Bengali News
পুরুষ অভিনেতা থেকে নারী চরিত্র : সচিত্র যাত্রা চপল ভাদুড়ি - প্রতীকী ছবি

যদিও অ্যান্ড্রোজিনি নিয়ে চর্চা চলেছে। অভিনেতা তার লিঙ্গের বিপরীত লিঙ্গের চরিত্রে অভিনয় করলে বলে অ্যান্ড্রোজিনি। যে সময়ে অ্যান্ড্রোজিনি বিষয়ে আলোচনা এবং চর্চা শুরু তখন কিন্তু ট্রান্স জেন্ডার চরিত্রে অভিনয় নিয়ে মানুষ ভাবেনি। গিরিশ পুত্র দানীবাবু মহিলা চরিত্রে অভিনয় করেছেন, অমৃতলাল মিত্র করেছেন, নারী চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন শরতচন্দ্র ঘোষ, বিহারীলাল চট্টোপাধ্যায়। আজও চপল ভাদুড়ি জীবিত। কদিন আগে গোর্কি মা অবলম্বনে নির্মিত "মা" ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন গৌতম মুখোপাধ্যায়।

সিনেমায় জেন্ডার পলিটিক্সকে বারবার প্রশ্ন করেছেন ঋতুপর্ণ ঘোষ। একের পর এক ছবিতে তিনি তুলে ধরেছেন লিঙ্গ বৈষম্য ও সমাজের কটাক্ষকে। "চিত্রাঙ্গদা" ছবিতে তিনি রবি ঠাকুরকে হাতিয়ার করেই রচনা করেছেন এক ভাষ্য যা প্রশ্ন করে সমাজকে। তবু সমাজের "ট্যাবু" গেল কি? এন্ড্রোজিনি নিয়ে দীর্ঘদিন থিয়েটারে কথা বলছেন রাকেশ ঘোষ। তিনি বলেন, "মানুষের ভাবনা বদলাচ্ছে। ধীরে হলেও।"

বিজ্ঞাপন

সেই বদলের হাওয়ায় বড় এক জোর "নগরকীর্তন"। ২০১৭ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর সিনেমা নগরকীর্তনে ঋদ্ধি সেন অভিনয় করেছেন এক ট্রান্স জেন্ডার মহিলার ভূমিকায়। নগরকীর্তন সিনেমার মূল ভাবনার দিকে আলোকপাত করলে বোঝা যায় "A woman feels trapped inside a man's body." নগরকীর্তন সিনেমা নির্মাতাদের পক্ষে সিনেমার মূলভাব বলা হয়েছে এটাই। এ ছবিতে অন্যতম অভিনেতা ঋত্তিক চক্রবর্তী। তিনি খুবই উত্সাহী এই ছবি নিয়ে। "আসলে আমরা বাইরেটা নিয়ে ভাবি। আমরা মন নিয়ে, মানুষ নিয়ে ভাবিনা", বললেন অভিনেতা। এ সিনেমায় ঋদ্ধি অভিনীত চরিত্র 'পুঁটি', ঋত্বিক চক্রবর্তী অভিনীত চরিত্র 'মধু'-র প্রেমে পরে এবং দুজনে টাকা জমাতে শুরু করে পুঁটি কে অপারেশনের মাধ্যমে মহিলা করে তোলার জন্য। কিন্তু সমাজ আপত্তি জানায়। ঘটনাচক্রে নিগৃহীত হয় পুঁটি। সিনেমার উপজব্যও সেটাই। লকআপে পড়ে থাকা পুঁটির নিথর দেহ সমাজের গালে সপাটে থাপ্পড় যেন!

Nogorkirton 2 Bengali News
"নগরকীর্তন" ছবির একটি দৃশ্যে 'পুঁটি'-র চরিত্রে ঋদ্ধি সেন।

বাংলা তথা ভারতীয় সিনেমায় অ্যান্ড্রোজিনি দেখা যায়নি সেইভাবে। তাই ঋদ্ধির এই প্রয়াস এবং পরিচালক কৌশিক গাঙ্গুলীর সাহসী পদক্ষেপ প্রশংসিত হচ্ছে সব জায়গায়। আরও বিশেষভাবে সমাজ যে নামেই একটা আধুনিকতার মুখোশ পরে থাকে আর ভিতরে ভিতরে সেই প্রাচীন গোঁড়ামিটা পুষে রাখে সেটা পরিচালক যেভাবে দেখিয়েছেন সিনেমায় সেটা এই মিথ্যে মুখোশ পরা সমাজের মুখে চপেটাঘাত বলে মনে করছেন প্রায় সকলেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster