২ নভেম্বর, ২০২৬
বিনোদন

মাতৃত্বের এক আবেগঘন বন্ধনের ছবি ফুটে উঠবে 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে'ছবির আসন্ন গানে

ইতিমধ্যে দেশ জুড়ে প্রায় সাড়ে সাত কোটি টাকার বেশি ব্যবসা করেছে 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে' ছবিটি
Rani Mukerji Norway Bengali News
instagram.com/anirbanbhattacharyaofficial

সত্য ঘটনা অবলম্বনে পরিচালক অসীমা চিব্বর (Ashima Chibber) নির্মাণ করেছেন তাঁর ছবি 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway)। রানী মুখার্জী (Rani Mukherji) অভিনীত এই ছবিটি বেশ কিছুদিনের মধ্যেই বিপুল পরিমাণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ২০১১ সালে ঘটা নরওয়েতে বসবাসকারী এক প্রবাসী বাঙালি দম্পতির জীবনের আকস্মিক দুর্যোগ নিয়ে তৈরি হয়েছে এই ছবি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে' ছবির গান 'আমি জানি রে' (Aami Jaani Re)।

শিশুদের ঠিক মত লালন পালন হচ্ছে না, সেই অভিযোগে নরওয়ের প্রবাসী বাঙালি পরিবারটির থেকে তাঁদের সন্তানকে নিজেদের অধীনে রাখতে শুরু করেন নরওয়ে সরকার। মূলত হিন্দু সংস্কৃতি সেই দেশের সংস্কৃতির কাছে যে 'বেমানান', তার মাশুল গুনতে হয় পরিবারটিকে। সাংস্কৃতিক বিবাদে সৃষ্টি হয় মা এবং সন্তানদের মধ্যে দূরত্ব। কিন্তু মায়ের হৃদয়, যেকোনও অসম্ভবকে সম্ভব করার মত শক্তিশালী। শুরু হয় মাতৃত্বের লড়াই। সে গল্পই রুপোলি পর্দায় ফুটিয়ে তুলেছেন অসীমা। প্রবাসী বাঙালি মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রানী মুখার্জী। আসন্ন গানটিতে দুই সন্তানের প্রতি তাঁর মমতা, আকুলতা, দূরত্বের বেশ কিছু আবেগঘন মুহূর্ত ফুটে উঠবে।

কৌশর মুনীরের (Kausar Munir) কথায়, অমিত ত্রিবেদীর সুরে (Amit Trivedi) এবং মধুবন্তি বাগচীর (Madhubanti Bagchi) কণ্ঠে এই গানের একটি টুকরো প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে (Social Media)। যাঁরা এখনও ছবিটি দেখেননি, গানের এই কয়েক কলি শুনেই তাঁদের মন ভারী হয়ে উঠেছে। ইতিমধ্য বক্স অফিসে প্রায় সাড়ে সাত কোটির বেশি ব্যবসা করে নিয়েছে 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে' ছবিটি। এই প্রথমবার বলিউডের ছবিতে রানী মুখার্জীর স্বামীর ভূমিকায় দেখা গেছে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya)। শাহরুখ খান থেকে শুরু করে তাবড় তাবড় শিল্পীদের প্রশংসা লাভ করেছেন আমাদের বাংলার 'ব্যোমকেশ'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss