১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মির্জাপুর দ্বিতীয় সিজন: বদলার গল্প-বদলের গল্প

শুধু মোটর নার্ভ নয় সেনসরি নার্ভের দিকেও ঝোঁক এই সিজনে
mirzapur season 2 Bengali News
-
tufan-singharoy
তুফান সিংহরায়
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ৩:৫৬

কোনো শিল্পের রিভিউ করার সময় অন্য কোনো শিল্পের সাথে তুলনা করা চলে না। তবু মির্জাপুর দ্বিতীয় সিজন নিয়ে কথা বলার সময় প্রথম সিজনের কথা আসবেই বারবার। কারণ শিল্প দুটো স্বতন্ত্র নয়, একটা আরেকটার অংশ।

mirzapur 2 Bengali News
-

প্রথম সিজনের শেষে গুড্ডু(আলি ফজল) আর গোলুর(শ্বেতা ত্রিপাঠি) সামনেই বাবলু(ভিক্রান্ত মাসি) আর সুইটি(শ্রিয়া পিলগাঁওকর)-কে খুন করে মুন্না(দিব্যেন্দু শর্মা)। কোনরকমে বেঁচে যায় ওরা। সিজন দুই ওদের বদলা নেওয়ার গল্প। একইসাথে মুন্না বারবার তার বাবা অখন্ডা ত্রিপাঠীর(পঙ্কজ ত্রিপাঠী) কাছে অপমানিত হতে হতে ক্লান্ত। সে চায় ক্ষমতা। এটা তার অস্তিত্বের লড়াই। এই দুই শক্তির লক্ষ্য পূরণের প্রয়োজনে এসে পড়ছে আরও অনেকে। ভিন্ন মেরুতে থাকা অনেকগুলো মানুষের অস্তিত্বের লড়াই দ্বিতীয় সিজনে। লড়াই এতটাই প্রবল প্রথম সিজনের অহিংস গোলুও(শ্বেতা ত্রিপাঠি) তুলে নিয়েছে বন্দুক।

mirzapur 1 Bengali News
-

প্রথম সিজনে মোটা দাগের সেক্স আর ভায়োলেন্সের যে হিড়িক ছিলো সিজন দুই সেই রাস্তায় হাঁটেনি। অনেক ছোটো ছোটো ডিটেল অনেক টুকরো অ্যাকশন দিয়ে অনেকটা বুঝিয়ে দিয়েছেন পরিচালক থেকে অভিনেতা সকলেই। ফলতঃ সিজন এক দেখতে প্রতিনিয়ত মোটর নার্ভে যে চাপটা পড়েছিল সিজন দুই দেখার জন্য সেই চাপটা নেই। সিজন এক যদি একটা অন্ধকার বাস্তব দেখিয়ে থাকে তাহলে দ্বিতীয় সিজন সেই অন্ধকারে থাকা মানুষগুলোর মন খোঁজার চেষ্টা চালিয়ে গেছে।

বিজ্ঞাপন

আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সকলেই নিজেদের বৃত্তে ক্ষমতার কেন্দ্রে থাকার চেষ্টা করি। প্রতিদিন জীবনের ইঁদুর দৌড়ে থাকতে থাকতে এটাই আমাদের অভ্যেস হয়ে গেছে। আর মির্জাপুরের এই সিজন সেটাই দেখাচ্ছে চোখে আঙুল দিয়ে। সবাই চাইছে তার কথা বাকিরা শুনুক। মানুক। অথবা আপনার দখলে থাকুক বাকিরা। আর এই চাওয়াটা পূরণ না হলেই ভায়োলেন্সের পথ বেছে নিচ্ছে তারা। এটা কোনো 'মির্জাপুর'-এর গল্প? নাকি আমাদের প্রতিদিনের বাস্তব?

mirzapur 3 Bengali News
-

আর সত্যিই তো আমরা আমাদের পাশের মানুষগুলোর ভালো মেনে নিতে পারিনা মন থেকে। তাদের টেনে নামানোর চেষ্টা করি প্রতিনিয়ত। মির্জাপুরে সেই ঘটনা প্রতি পদে পদে। কারও কাছ থেকে পাওয়া একটা অপমান আমরা মনে নিয়ে থেকে যাই বহুদিন। একটা বদলার আশায়। মির্জাপুর সিজন দুই সেই বদলার গল্প। আর বদলের গল্পও বটে। মানুষের ট্রান্সফরমেশনের গল্প। এ যেন এক সম্পর্কের সাপলুডো। আর মনের ক্লেদ গ্লানি হিংসা ভুলে নতুনের স্বপ্ন যে শুধুই ভালোবাসা দিয়ে দেখা যায় সেটাও দেখিয়েছে এই সিজন।

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster