৫ অক্টোবর, ২০২৬
বিনোদন

Pride Month: তৃতীয় লিঙ্গের ক্যাম্পে করোনার টিকা নিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী

অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী আজ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন
Mimi Chakraborty love Bengali News
মিমি চক্রবর্তী instagram.com/mimichakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুন ২০২১
শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৮:১৪

দেশজুড়ে করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউ চলতি মাসের শুরুর দিকে আস্ফালন দেখাচ্ছিলো। সম্প্রতি বিভিন্ন রাজ্যে লকডাউন এবং কড়া বিধি-নিষেধের কারণে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। তবে এই মুহূর্তে দেশজুড়ে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে টিকাকরণ ব্যবস্থা। প্রত্যেকটি রাজ্যেই জোর কদমে চলছে টিকাকরন (Vaccination) প্রক্রিয়া। কেন্দ্র সরকার দেশজুড়ে প্রচার করছে যে ভ্যাকসিনে সকলের সমান অধিকার। সেই মতে বিশ্বাস করে টলিউড (Tollywood) অভিনেত্রী তথা তৃণমূল (TMC) সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) আজ তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।

জানা গিয়েছে, মিমি চক্রবর্তী আজ যেই ক্যাম্প থেকে টিকা নিয়েছেন সেখানে তৃতীয় লিঙ্গের মানুষের পাশাপাশি সমকামী, রূপান্তরকামী, দরিদ্র মানুষদের টিকা দেওয়া হয়। সেই সাথে সেখানে টিকা পাচ্ছে রিকশা এবং অটো চালকরা। প্রত্যেক দেশবাসীর ভ্যাকসিনের ওপর যে সমান অধিকার আছে তা প্রমাণ করতেই ওই ক্যাম্পে টিকা নিয়েছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে মন্তব্য করে অভিনেত্রী জানিয়েছেন, "জুন মাসে প্রাইড মাস সেলিব্রেট করা হচ্ছে। টিকা নেওয়ার ক্ষেত্রে কোন ভেদাভেদ করার পক্ষে নয় আমি। তাই সাধারণের মাঝে ক্যাম্পে এসে টিকার প্রথম ডোজ নিলাম। অনেকেই ক্যাম্পে এসে টিকা নিতে ভয় পাচ্ছেন। আবার টিকা নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে। আমার এই পদক্ষেপে তাদের ভুল ধারণা ভেঙে যাবে বলে আশা রাখছি।"

প্রসঙ্গত উল্লেখ্য, টিকা নেওয়ার পর তিনি রাজ্য সরকারের ভূয়শী প্রশংসা করে বলেছেন, "রাজ্য সরকার সকলের দুয়ারে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গকে যত তাড়াতাড়ি করোনামুক্ত করা যায় তার আপ্রাণ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic